মাসের শুরুতেই কড়কড়ে ৩০০০ টাকা পেয়ে যারপরনাই খুশি এক কোটির বেশি মহিলা। কিন্তু এখনই স্বস্তি পাবেন না। জানেন কি, সরকারের তরফে জুলাইয়ে 'অন্নপূর্ণা'র ৩০০০ টাকা দেওয়া হলেও, সেই টাকা আবার ফেরত নিতে পারে?
2
10
জুলাই মাসের শুরুতেই 'অন্নপূর্ণা' প্রকল্পের এক কিস্তির টাকা দেওয়া হয়েছে। ফর্ম জমা দেওয়ার পর সরকারের তরফে 'ভেরিফায়েড' দেখানো হলেও, আবারও ভেরিফিকেশন চলছে।
3
10
দ্বিতীয়বার ভেরিফিকেশনে যদি দেখা যায়, আপনি একাধিক তথ্য গোপন করে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম পূরণ করে জমা দিয়েছেন। সেক্ষেত্রে আপনাকে ৩০০০ টাকা ফেরত দিতে হবে। এমনকী আরও কড়া শাস্তির সম্মুখীন হতে হবে।
4
10
দিন কয়েক আগেই রাজ্যের পুর ও নারী-শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাফ জানিয়েছেন, 'অন্নপূর্ণা যোজনা'র টাকা বন্টনের আগে ও পরে, দু'বার সমস্ত ফর্ম পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। ভুল তথ্য দিয়ে ফর্ম পূরণ যাঁরা করেছেন, তাঁদের অনেকের নাম ফের বাদ যেতে পারে।
5
10
অগ্নিমিত্রা আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী শুধুমাত্র প্রান্তিক ও অভাবী এবং যোগ্যরাই এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।
6
10
কোন তথ্য গোপন করলে 'অন্নপূর্ণা'র ৩০০০ টাকা ফেরত দিতে হবে? ১. আপনি ভারতীয়, সেই পরিচয়পত্রের সঠিক তথ্য জমা দিতে হবে। কোনও অনুপ্রবেশকারী এই প্রকল্পের টাকা পাবেন না।
7
10
২. এসআইআর-এ ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে? ট্রাইব্যুনালে আবেদন করলে, সেই কাগজপত্র দেখাতে হবে। ভোটার তালিকায় নাম নেই, কিন্তু তথ্য দিয়ে নাম নথিভুক্ত করলেই বিপদ।
8
10
৩. আপনি সরকারি চাকরি করেন, এদিকে ফর্মে আয়ের উৎস গোপন করলেও কড়া পদক্ষেপ করবে সরকার। ট্যাক্স দিলে, সেই তথ্যও যদি লুকিয়ে যান, সেক্ষেত্রেও টাকা ফেরত দিতে হতে পারে।
9
10
৪. আপনার তিনটি কক্ষবিশিষ্ট বাড়ি রয়েছে। চার চাকা গাড়ি রয়েছে। সঙ্গে প্রচুর জমি ও সম্পত্তি থাকলে, সেই তথ্য সঠিকভাবে ফর্মে উল্লেখ করতে হবে। বাড়ি বাড়ি ভেরিফিকেশনের সময় ধরা পড়লেই নাম বাদ যেতে পারে।
10
10
৫. এই সরকারি প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য। কোনও পুরুষ যদি নাম, তথ্য, ভুয়ো ভোটার কার্ড দিয়ে ফর্ম পূরণ করেন, সেক্ষেত্রেও বিপদ। ৩০০০ টাকা ফেরত দেওয়ার পাশাপাশি আরও শাস্তির মুখে পড়তে পারেন।