মাসের শুরুতেই 'অন্নপূর্ণা যোজনা'র আরও বড় আপডেট চলেই এল। ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে কড়কড়ে ৩০০০ টাকা, তার অপেক্ষায় প্রহর গুনছেন সকলেই। কিন্তু আজ সকালেই দুশ্চিন্তায় বহু মহিলা।
2
12
কারণ? আজ পয়লা আগস্ট সকাল থেকেই সোশ্যাল সিকিউরিটি পোর্টালে 'অন্নপূর্ণা যোজনা'র আবেদনের স্ট্যাটাস দেখা যাচ্ছে না। আগস্টে কত তারিখে টাকা ঢুকবে, তা নিয়েই জল্পনা ক্রমেই বাড়ছে।
3
12
এতদিন সোশ্যাল সিকিউরিটি পোর্টালে লগ ইন করলে দু'টি উইন্ডো দেখা যেত। একটি সরকারি আধিকারিকদের জন্য, আরেকটি আবেদনকারীদের জন্য।
4
12
কিন্তু পয়লা আগস্ট সকাল থেকেই সোশ্যাল সিকিউরিটি পোর্টালে 'অন্নপূর্ণা যোজনা'র আবেদনকারীদের স্ট্যাটাস দেখায় উইন্ডো তুলে নেওয়া হয়েছে।
5
12
কিন্তু কেন? ওয়াকিবহাল মহলের ধারণা, এটি প্রযুক্তিগত ত্রুটি হতে পারে। অথবা আগস্টে আবেদনকারীদের স্ট্যাটাস আপডেটের জন্য সাময়িকভাবে বন্ধ করা হতে পারে। নতুবা আবেদনের স্ট্যাটাস দেখার উইন্ডোটি পুরোপুরি বন্ধও হয়ে যেতে পারে।
6
12
আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, ৩০ আগস্ট পর্যন্ত 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিলাপ ও ভেরিফিকেশন চলবে। অর্থাৎ চলতি মাস জুড়েই আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া চলবে।
7
12
এখনও যাঁরা ফর্ম জমা দেননি, তাঁদের হাতে আরও একমাস সময় রয়েছে। পাশাপাশি যাঁদের আবেদনের স্ট্যাটাস 'আন্ডার এনকোয়ারি' রয়েছে, তাঁদের নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া এখনও চলছে।
8
12
কিন্তু 'আন্ডার এনকোয়ারি', 'আন্ডার প্রোসেস' স্ট্যাটাস আগস্টে বদল হয়েছে কিনা, আগস্টের শুরুতেই ৩০০০ টাকা পাওয়া যাবে কিনা, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অগণিত মহিলা।
9
12
যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, কোনও যোগ্য মহিলা 'অন্নপূর্ণা যোজনা' থেকে বঞ্চিত হবেন না। কিন্তু আগস্টের কত তারিখে টাকা ঢুকবে, তা স্পষ্ট করে জানানো হয়নি।
10
12
জানেন কি, যাঁরা জুলাইয়ে ইতিমধ্যেই টাকা পেয়েছেন, তাঁরা যে প্রতি মাসেই ৩০০০ টাকা পাবেন, এমন কিন্তু নয়। ইতিমধ্যেই যাঁদের ফর্ম জমা পড়েছে, দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন, তাঁদের নথিপত্র আবারও যাচাই করা হচ্ছে।
11
12
গত মাসে এক কোটির বেশি মহিলা 'অন্নপূর্ণা যোজনা'র ৩০০০ টাকা পেয়েছিলেন। তাঁদের সকলের নথিপত্র আবারও যাচাই করা হচ্ছে। বার্ষিক আয়, পারিবারিক আয় খতিয়ে দেখা হচ্ছে।
12
12
সরকারের শর্ত পূরণ না হলে, নথিপত্রে কোনও ভুল থাকলে, সেই আবেদন বাতিল করা হচ্ছে। আগস্টে আরও নতুন উপভোক্তা এই সরকারি প্রকল্পের সুবিধা পেতে চলেছেন।