যোগ্য হওয়া সত্ত্বেও জুলাইয়ে 'অন্নপূর্ণা যোজনা'র ৩০০০ টাকা থেকে বঞ্চিত অনেকেই। ফর্ম জমা দেওয়ার পরেও অপেক্ষা যেন কাটছেই। আগস্টের কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কড়কড়ে ৩০০০ টাকা ঢুকবে, জানেন কি?
2
11
জুলাই মাসের শেষভাগেও অনেকেই 'অন্নপূর্ণা'র ফর্ম জমা দিয়েছেন। পাশাপাশি এই প্রকল্প নিয়ে বিতর্ক কম হয়নি। এই আবহেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, বাংলার কোনও প্রকৃত যোগ্য মহিলা এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন না।
3
11
জুলাইয়ে যাঁরা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন, যাঁরা পাননি, সকলের নথিপত্র আবারও যাচাই করা হচ্ছে। যোগ্য ও অযোগ্যদের বাছাইয়ের প্রক্রিয়া চলছে এখনও।
4
11
এই কারণেই পয়লা আগস্ট, শনিবার কেউ কেউ 'অন্নপূর্ণা যোজনা'র ৩০০০ টাকা পেলেও, অনেকেই এখনও পাননি। আজ, ২ আগস্ট, রবিবার ব্যাঙ্ক বন্ধ। ৩ আগস্ট, সোমবার অনেকের অ্যাকাউন্টেই ঢুকতে পারে ৩০০০ টাকা।
5
11
তবে সূত্রের খবর, এক কোটির বেশি মহিলা আগামী সোমবারের মধ্যে 'অন্নপূর্ণা যোজনা'র ৩০০০ টাকা নাও পেতে পারেন। গোটা মাস জুড়েই আবেদনের ভেরিফিকেশনের কাজ চলবে। ফলে ধাপে ধাপে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার।
6
11
জানা গিয়েছে, ৩০ আগস্ট পর্যন্ত 'অন্নপূর্ণা যোজনা'র ভেরিফিকেশন চলবে। আবেদনকারীদের ভেরিফিকেশন শেষ হলেই ডিবিটি লিঙ্কের মাধ্যমে ৩০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।
7
11
সরকারি সূত্রে জানা গিয়েছে, যাঁদের নাম ইতিমধ্যেই 'অন্নপূর্ণা যোজনা'র তালিকায় নথিভুক্ত হয়েছে, তাঁদের নথিপত্র আবারও যাচাই করা হচ্ছে। আয়ের উৎস, কোনও নথিপত্রে ভুল রয়েছে কিনা, সেটিও যাচাই করা হচ্ছে।
8
11
নথিপত্রে অসঙ্গতি থাকলে, সেক্ষেত্রে আগস্ট মাস থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ৩০০০ টাকা আর পাবেন না। এক্ষেত্রে এবার কড়াকড়ি শুরু করেছে সরকার।
9
11
সরকারের তরফে জানানো হয়েছে, অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই। ডিবিটি লিঙ্ক করা নেই। তাই যোগ্য হওয়া সত্ত্বেও এই প্রকল্পের টাকা পাচ্ছেন না।
10
11
আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আবেদনপত্রের তথ্যের মধ্যে অমিল থাকলে 'অন্নপূর্ণা যোজনা'র ৩০০০ টাকা থেকে বঞ্চিত হবেন। সেক্ষেত্রে ফর্ম জমা দেওয়ার পর সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে আবেদনের স্ট্যাটাস চেক করুন।
11
11
যোগ্য হওয়া সত্ত্বেও যদিও 'অন্নপূর্ণা'র টাকা না পান, এই প্রকল্প সংক্রান্ত সমস্যা বা অভিযোগ জানাতে হলে সরাসরি সমাজকল্যাণ দপ্তরের হেল্পলাইন ১৮০০-৩৪৫-৫৫০৫ নম্বরে যোগাযোগ করতে পারবেন।