বিউ সরকার: 'অন্নপূর্ণা যোজনা'র ৩০০০ টাকা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে? আগস্টের শুরু থেকে অপেক্ষায় রয়েছেন বাংলার লক্ষ লক্ষ মহিলা। আগস্টে 'অন্নপূর্ণা'র তৃতীয় কিস্তির টাকা নিয়ে এবার বড় ঘোষণা রাজ্য সরকারের।
2
9
আগস্টে কবে ঢুকবে 'অন্নপূর্ণা যোজনা'র তৃতীয় কিস্তির টাকা, টাকা না পেলেই বা কী করবেন, এবার বড় ঘোষণা করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতি রাভা রায়।
3
9
'অন্নপূর্ণা যোজনা'র প্রথম কিস্তির টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হয় ৩ জুন থেকে।
4
9
সূত্রের দাবি, পয়লা অগাস্ট খুব বেশি মহিলার অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছয়নি ৩০০০ টাকা। এই বিষয়ে মন্ত্রী মালতি রাভা রায় জানিয়েছেন, আবেদনকারীদের নথিপত্র ভেরিভিকেশন শেষ হলেই পর্যায়ক্রমে যোগ্য আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি-র মাধ্যমে টাকা পাঠানো হবে।
5
9
বাংলার সমস্ত যোগ্য উপভোক্তারাই টাকা পাবেন, কেউ বঞ্চিত হবেন না, এমনটাই জানিয়েছেন মন্ত্রী মালতি রাভা রায়।
6
9
মন্ত্রী আরও জানিয়েছেন, যাঁদের 'অন্নপূর্ণা যোজনা'র আবেদন বাতিল হয়েছে, তাঁদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা হবে। কী কারণে তাঁরা 'অন্নপূর্ণা'র ৩ হাজার টাকা পাননি, তা দেখা হবে। প্রকৃত উপভোক্তাদের কাউকে বঞ্চিত হতে দেবে না রাজ্য সরকার।
7
9
মন্ত্রীর আরও দাবি, "এত বড় একটা কাজ। আমরা অনেক অল্প সময়ে এত মানুষকে পরিষেবা দিয়েছি। পূর্বতন সরকারের আমলে যে উপভোক্তা যোগ্য তাঁরা অনেকেই পেতেন না। এর বদলে অনেক পুরুষরাও এই টাকা পেতেন।"
8
9
মালতি রাভা রায় জানিয়েছেন, আগেরবারের মতো যাতে এই ভুল আর না হয়, তাই সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। এর জন্যেই আগস্ট আবেদনকারীদের কাছে টাকা পাঠাতে দেরি হচ্ছে।
9
9
সূত্রের খবর, যাঁরা যোগ্য তাঁদের সবার অ্যাকাউন্টেই সমস্ত টাকা ঢুকবে। যে উপভোক্তারা জুলাই মাসে দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন, কিন্তু এখনও আগস্ট মাসে পাননি, তাঁদের অ্যাকাউন্টে আগে টাকা ঢুকবে বলে জানানো হয়েছে।