বলিউডের ৮০ এর দশকের ডিস্কো কিং ছিলেন তিনি। উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী গান। তালিকায় আছে ডিস্কো ডান্সার, তাম্মা তাম্মা, ইয়ার বিনা, ইত্যাদি। ছবি- সংগৃহীত
2
6
তবে বাপ্পি লাহিড়ির কথা বললেই যেটা সবার আগে মনে পড়ে, তাঁর গা ভর্তি সোনার গয়না। এখন যেখানে ইরান, ইজরায়েল সংঘাতের মাঝে সোনার দাম হুহু করে কমছে, এবং চর্চায় রয়েছে তখন দেখে নিন বাপ্পি লাহিড়ির মুম্বইয়ের বাড়ির অন্দরমহল। ছবি- সংগৃহীত
3
6
বাপ্পি লাহিড়ির মুম্বইয়ের বাড়িটি গোটাটাই সোনার থিমে সাজানো। তাঁর বাড়ির প্রায় প্রতিটি জিনিস গোল্ডেন রঙের। ছবি- সংগৃহীত
4
6
বাপ্পি লাহিড়ির নাতি সম্প্রতি গায়কের বাড়ি ঘুরিয়ে দেখিয়েছেন। সেখানেই দেখা গিয়েছে কোনও দেওয়াল জুড়ে বাপ্পি লাহিড়ির পাওয়া সমস্ত অ্যাওয়ার্ড সাজিয়ে রাখা আছে। ছবি- সংগৃহীত
5
6
ডাইনিং টেবিলের সামনে দেওয়ালে সোনালি রঙের ফ্রেমে প্রয়াত গায়কের একটি ছবি দেখা যাচ্ছে। এমনকী ডাইনিং টেবিল, চেয়ারও সোনালি রঙের। ছবি- সংগৃহীত
6
6
বাপ্পি লাহিড়ির ঘরে একটি সোনার চেয়ার আছে। এখানেই বসতেন বাপ্পি লাহিড়ি। এখন সেখানে তাঁর একটি ছবি রাখা থাকে। সামনে থাকে ফুলের তোড়া। ছবি- সংগৃহীত