ভারত ও পাকিস্তান, দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চর্চা চলতেই থাকে। দুই দেশের মুদ্রার মূল্য নিয়েও অনেকের কৌতূহল রয়েছে।
2
9
বিশেষ করে ভারতীয় ১০০ টাকা পাকিস্তানে গেলে কত পাকিস্তানি রুপি পাওয়া যাবে, তা জানতে আগ্রহী অনেকেই।
3
9
বর্তমান মুদ্রা বিনিময় হার অনুযায়ী, ১ ভারতীয় টাকা সমান প্রায় ২.৯২ পাকিস্তানি রুপি। সেই হিসাবে ভারতীয় ১০০ টাকা বদল করলে পাওয়া যেতে পারে প্রায় ২৯২ পাকিস্তানি রুপি।
4
9
শুধু ১০০ টাকা নয়, অন্যান্য অঙ্কের ক্ষেত্রেও রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। বর্তমান বিনিময় হার অনুযায়ী, ৫০০ ভারতীয় টাকা প্রায় ১,৪৬০ পাকিস্তানি রুপির সমান।
5
9
১,০০০ ভারতীয় টাকা বদল করলে পাওয়া যেতে পারে প্রায় ২,৯২০ পাকিস্তানি রুপি। তবে মুদ্রার বিনিময় হার প্রতিদিনই ওঠানামা করে।
6
9
আন্তর্জাতিক বাজার, ডলারের তুলনায় দুই দেশের মুদ্রার অবস্থান এবং অর্থনৈতিক পরিস্থিতির মতো একাধিক বিষয় এর উপর প্রভাব ফেলে।
7
9
পাশাপাশি ব্যাঙ্ক, মুদ্রা বিনিময় সংস্থা এবং খোলা বাজারে কেনাবেচার ক্ষেত্রে বিনিময় হারে পার্থক্য থাকতে পারে। তাই ভারতীয় ১০০ টাকার পাকিস্তানি মূল্য জানতে হলে সেই দিনের বিনিময় হার যাচাই করা জরুরি।
8
9
বর্তমানে বিশ্ব অর্থনীতির মাপকাঠিতে ভারতের রুপির মান পাকিস্তানি রুপির তুলনায় বহুগুণ বেশি। ভারতের শক্তিশালী ও স্থিতিশীল অর্থনীতি, পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে।
9
9
পাকিস্তানের সরকারি মুদ্রার নাম পাকিস্তানি রুপি। এই মুদ্রা নিয়ন্ত্রণ করে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান। নোটে দেশের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নাহর ছবি থাকে। ১৯৪৯ সাল থেকে সরকারিভাবে এই নোট ব্যবহৃত হচ্ছে।