শীত পড়তে না পড়তেই ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে, ঠোঁট ফাটছে? জানুন যত্ন নেবেন কীভাবে
নিজস্ব সংবাদদাতা
৩ নভেম্বর ২০২৬ ১৬ : ০৪
শেয়ার করুন
1
5
শীত পড়তে এখনও ঢের দেরি, তবুও বাতাসে ঠান্ডা ভাব অনুভব করা যাচ্ছে। ত্বক শুষ্ক হচ্ছে। এই সময় থেকেই ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। জেনে নিন শীতকালের আগে বা শীতের সময় ত্বক রুক্ষ হওয়া, ঠোঁট ফাটা আটকাতে কী করণীয়। ছবি- সংগৃহীত
2
5
স্নান করে ওঠার পরই ত্বক ভিজে থাকতে থাকতেই ময়েশ্চরাইজার মাখুন। মাখুন বডি লোশনও। ঠান্ডা বাতাস, কম আর্দ্রতা ত্বককে রুক্ষ করে। সেটা আটকাতে সঠিক ময়েশ্চারাইজিং জরুরি। ছবি- সংগৃহীত
3
5
অনেকে এই সময় ত্বকের পরিচর্চায় নারকেল তেল ব্যবহার করেন। এতে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বককে নরম রাখে। ময়েশ্চরাইজার লসের হাত থেকে আটকায়। কিন্তু নারকেল তেল সকলের ত্বকের জন্য উপযোগী নয়। ছবি- সংগৃহীত
4
5
ঠোঁট ফাটলে বারবার জিভ দিয়ে ঠোঁট চাটবেন না। এতে ঠোঁট আরও ফাটবে। লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন ঠোঁটকে নরম রাখতে। ছবি- সংগৃহীত
5
5
শীতকালে চুলও রুক্ষ হয়। ঠান্ডার হাত থেকে বাঁচতে অনেকেই এই সময় গরম জলে শ্যাম্পু করেন। হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। অতিরিক্ত তাপ ব্যবহারের ফলে চুলের ক্ষতি হতে পারে। খুব গরম জলের বদলে হালকা গরম জল ব্যবহার করুন।ছবি- সংগৃহীত