মাত্র কয়েকটা উপকরণেই তৈরি হবে এই ভর্তা, একবার খেলে জীবনেও স্বাদ ভুলবেন না, জানুন রেসিপি
নিজস্ব সংবাদদাতা
৩ নভেম্বর ২০২৬ ১৭ : ০৯
শেয়ার করুন
1
7
রান্নায় মন নেই? একটা মাত্র পদেই এক থালা ভাত খেতে পারবেন। চটজলদি বাড়িতে বানিয়ে নিন দারুণ স্বাদের শিম ভর্তা।
2
7
এর জন্য লাগবে শিম: ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি: মাঝারি সাইজের ১টি, রসুন কোয়া: ৫-৬টি, কাঁচা লঙ্কা (ঝাল অনুযায়ী): ৩-৪টি, শুকনো লঙ্কা: ১-২টি, ধনেপাতা কুচি: ২ চামচ, সর্ষের তেল: ২ চামচ, নুন: স্বাদমতো।
3
7
প্রথমে শিমগুলোর দুই ধারের আঁশ বা শির ভাল করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিন। এরপর কড়াইতে বা পাত্রে জল দিয়ে শিম, দুটো কাঁচা লঙ্কা ও সামান্য নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিন। শিম নরম হয়ে গেলে নামিয়ে জল ঝরিয়ে নিন।
4
7
এবার কড়াইতে ১ চামচ সর্ষের তেল গরম করে তাতে রসুন কোয়া, পেঁয়াজ কুচি এবং শুকনো লঙ্কা হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন।
5
7
সেদ্ধ করা শিম, ভাজা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা একসঙ্গে শিলপাটায় বেটে নিতে পারেন অথবা হাত দিয়ে বা গ্রেটারে ভাল করে চটকে নিতে পারেন।
6
7
এবার এর সঙ্গে কুচানো ধনেপাতা এবং কাঁচা সর্ষের তেল ও স্বাদমতো নুন ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু শিম ভর্তা।
7
7
এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই রেসিপিটা। উপর দিয়ে লেবুর রস চিপে খেতে দারুণ লাগবে।