প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত কাজের জন্য আর বারবার EPFO অফিসে ছুটতে হবে না কর্মীদের। এবার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ থাকলেই মিলবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা।
2
11
১ নভেম্বর, রবিবার এই নতুন পরিষেবার সূচনা করেছেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এর ফলে কর্মীরা বাড়িতে বসেই সহজে নিজেদের PF অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য জানতে পারবেন।
3
11
নতুন এই পরিষেবার মাধ্যমে EPFO সদস্যরা হোয়াটসঅ্যাপেই নিজেদের PF ব্যালেন্স পরীক্ষা করতে পারবেন। শুধু তাই নয়, অ্যাকাউন্টে শেষ পাঁচটি লেনদেনের তথ্যও জানা যাবে। পাশাপাশি EPFO মেম্বার পোর্টালে লগ ইন না করেই পিএফ পাসবুক ডাউনলোড করার সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ, প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পেতে আর আলাদা করে ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন হবে না।
4
11
এই পরিষেবা ব্যবহার করতে EPFO-র নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর +91 8796441800-এ 'Hi' লিখে মেসেজ পাঠাতে হবে। চাইলে নম্বরটি মোবাইলের কন্ট্যাক্টসে 'EPFO WhatsApp Services' নামে সেভ করে রাখতে পারেন। সরাসরি হোয়াটসঅ্যাপে নম্বরটি সার্চ করেও কথোপকথন শুরু করা সম্ভব।
5
11
প্রথমেই নিশ্চিত করুন, আপনার UAN বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে মোবাইল নম্বরটি রেজিস্টার করা রয়েছে। কারণ পরিষেবা ব্যবহারের সময় ওই নম্বরেই OTP পাঠানো হবে।
6
11
এরপর কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে। ১. প্রথমে +91 8796441800 নম্বরটি মোবাইলের কন্ট্যাক্টসে সেভ করুন।
7
11
২. এবার হোয়াটসঅ্যাপ খুলে সেভ করা EPFO কন্ট্যাক্টটি খুঁজে বের করুন। ৩. সংশ্লিষ্ট নম্বরে 'Hi' লিখে মেসেজ পাঠান।
8
11
৪. এরপর চ্যাটবটের তরফে ভাষা নির্বাচনের অপশন আসবে। পছন্দমতো ভাষা বেছে নিন। ৫. ভাষা নির্বাচনের পর একটি মেনু দেখতে পাবেন। সেখানে PF ব্যালেন্স চেক, শেষ পাঁচটি লেনদেনের তথ্য এবং পাসবুক ডাউনলোডের মতো পরিষেবার অপশন থাকবে।
9
11
৬. এবার আপনার প্রয়োজনীয় পরিষেবাটি নির্বাচন করুন। ৭. পরিচয় যাচাইয়ের জন্য চ্যাটবটের নির্দেশ মেনে OTP অথেন্টিকেশন সম্পন্ন করুন।
10
11
৮. আপনার UAN-এর সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা OTP নির্দিষ্ট জায়গায় লিখুন। ৯. যাচাইকরণ সম্পন্ন হলে নিজের PF অ্যাকাউন্ট নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য দেখে নিন।
11
11
শুধুমাত্র EPFO-র নির্ধারিত নম্বর ব্যবহার করুন। OTP বা ব্যক্তিগত অ্যাকাউন্টের তথ্য অন্য কারও সঙ্গে ভাগ করবেন না। সেখানে আপনাকে সতর্ক হয়েই কাজ করতে হবে।