চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে ভারতীয় দল। দুবাইতে পরপর দু’ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছেন রোহিত শর্মারা। ভারতের পরের ম্যাচ আগামী ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
2
5
সোমবার বাংলাদেশকে হারিয়ে গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছেছে নিউজিল্যান্ড। আগামী ২ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা ভারতের মুখোমুখি হবে। এই ম্যাচ সেমিফাইনালে ওঠার অঙ্কে কোনও প্রভাব ফেলবে না। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে দুই দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
3
5
আট দলের এই টু্র্নামেন্টে সেমিফাইনাল থেকেই আসল লড়াই। সেরা চার দলের মধ্যে ক্রমশ কঠিন হবে প্রতিযোগিতা। সেমিফাইনালে ওঠা পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু ভারত কার বিরুদ্ধে সেমিতে খেলবে তা নিয়ে ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
4
5
কী বলছে চ্যাম্পিয়ন্স ট্রফির পয়েন্টস টেবিল? গ্রুপ বি-তে এখনও পর্যন্ত একটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া একটি করে ম্যাচ জিতেছে। ইংল্যান্ড ও আফগানিস্তানকে প্রথম ম্যাচে হারতে হয়েছে। ফলে, অঙ্ক বলছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার ম্যাচে যারা জয়ী হবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে।
5
5
বি গ্রুপের অঙ্ক অনেকটাই কঠিন। সেখানে দ্বিতীয় দল হিসেবে কে উঠবে সেই ছবি এখনও পরিষ্কার নয়। ভারত গ্রুপ এ-থেকে চ্যাম্পিয়ন হলে গ্রুপ বি-এর রানার্সের সঙ্গে সেমিফাইনাল খেলবে। নিউজিল্যান্ড ম্যাচে ভারত হারলে গ্রুপ বি-এর চ্যাম্পিয়নের সঙ্গে সেমিফাইনাল খেলবেন রোহিতরা।