বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় রদবদল সোমেই। সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নেতৃত্বে কেন্দ্রীয় পদাধিকারীদের নতুন তালিকা ঘোষণা করা হয় তুমুল জল্পনার মাঝেই। বিজেপির কেন্দ্রীয় সংগঠনে জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গের দু'জন। বিজেপির সর্বভারতীয় জাতীয় সহসভাপতি হলেন মধুছন্দা কর ও জাতীয় সম্পাদক করা হয়েছে মনোজ টিগ্গাকে।
2
6
যুবমোর্চার সভাপতি পদ থেকে সরানো হয়েছে লোকসভার সাংসদ তেজস্বী সূর্যকে। সর্বভারতী সহসভাপতি রাম মাধব। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়লকে বিজেপির নতুন কোষাধ্যক্ষ।
3
6
একইসঙ্গে ওই তালিকা সামনে আসতেই জানা গেল, দলের আইটি সেলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অমিত মালব্যকে।
এই বড় রদবদলের পরে, অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, 'আমি বিশেষ ভাবে অভিনন্দন জানাতে চাই শ্রী দীপক মাহাঙ্কেজি-কে। যিনি বিজেপির সোশ্যাল মিডিয়া বিভাগের প্রধান হিসেবে, আমার স্থলাভিষিক্ত হতে চলেছেন।' একইসঙ্গে সহ-আহ্বায়ক হিসেবে নিযুক্ত প্রীতি গান্ধী, শিবানন্দ দ্বিবেদী, অলোক ভাট ও অরুণ যাদব-কেও অভিনন্দন জানিয়েছেন।
6
6
একইসঙ্গে তিনি লিখেছেন, 'গত এক দশকে তাঁদের প্রত্যেকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। আমি নিশ্চিত যে, তাঁদের নেতৃত্বে বিজেপির ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা নতুন নতুন মাইলফলক স্পর্শ করবে এবং দৃঢ় প্রত্যয়, সৃজনশীলতা ও স্বচ্ছতার সঙ্গে ভারতের জনমত ও আলোচনার ধারাকে প্রভাবিত করে চলবে।'