আধার কার্ড এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া, সিম কার্ড নেওয়া থেকে শুরু করে নানা কাজে আধার প্রয়োজন হয়।
2
11
অনেক প্রবীণ, অসুস্থ বা শারীরিকভাবে অক্ষম মানুষের পক্ষে আধার সেবা কেন্দ্রে গিয়ে কার্ড তৈরি বা তথ্য আপডেট করা সম্ভব হয় না। সেই সমস্যার সমাধান করতে ভারতীয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি বিশেষ 'হোম এনরোলমেন্ট সার্ভিস' চালু করেছে।
3
11
এই পরিষেবার মাধ্যমে আধার অপারেটর নিজেই আবেদনকারীর বাড়িতে গিয়ে আধার কার্ড তৈরি বা প্রয়োজনীয় তথ্য আপডেটের কাজ করবেন। অর্থাৎ, আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না বা আধার কেন্দ্রে যাওয়ার ঝামেলাও থাকবে না।
4
11
এই সুবিধা মূলত প্রবীণ নাগরিক, শয্যাশায়ী রোগী, প্রতিবন্ধী ব্যক্তি এবং যাঁদের পক্ষে বাইরে যাওয়া কঠিন, তাঁদের জন্য চালু করা হয়েছে।
5
11
আবেদন করার পর নির্দিষ্ট দিনে আধার অপারেটর বাড়িতে পৌঁছে যাবেন। তিনি আবেদনকারীর ছবি তুলবেন, আঙুলের ছাপ ও চোখের আইরিস স্ক্যান নেবেন এবং প্রয়োজনীয় নথি যাচাই করবেন। এরপর আধার তৈরি বা আপডেটের প্রক্রিয়া সম্পন্ন হবে।
6
11
এই পরিষেবা নিতে হলে আগে থেকে বুকিং করতে হবে। বুকিংয়ের জন্য UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট বা সংশ্লিষ্ট পরিষেবার মাধ্যমে আবেদন করা যাবে।
7
11
আবেদন করার সময় নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর সুবিধাজনক দিন ও সময় অনুযায়ী অপারেটরের ভিজিট নির্ধারণ করা হবে। তবে এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে নয়।
8
11
বাড়িতে গিয়ে আধার পরিষেবা দেওয়ার জন্য ৭০০ টাকা পরিষেবা ফি দিতে হবে। এই টাকার মধ্যেই অপারেটরের যাতায়াত, বায়োমেট্রিক তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় নথি যাচাইয়ের খরচ ধরা থাকে।
9
11
আবেদন করার সময় কয়েকটি প্রয়োজনীয় নথি হাতের কাছে রাখতে হবে। যেমন—পরিচয়ের প্রমাণ, ঠিকানার প্রমাণ এবং প্রয়োজন অনুযায়ী জন্মতারিখ সংক্রান্ত নথি। অপারেটর বাড়িতে এসে এই নথিগুলি যাচাই করবেন এবং সঠিক তথ্য আপলোড করবেন।
10
11
তবে মনে রাখতে হবে, এই পরিষেবা এখনও দেশের সব জায়গায় চালু হয়নি। ধাপে ধাপে বিভিন্ন রাজ্য ও শহরে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। তাই বুকিং করার আগে আপনার এলাকায় এই পরিষেবা পাওয়া যাচ্ছে কি না, তা UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট বা হেল্পলাইনের মাধ্যমে জেনে নেওয়া ভাল।
11
11
যাঁদের চলাফেরায় সমস্যা রয়েছে বা বয়সের কারণে আধার কেন্দ্রে যাওয়া সম্ভব নয়, তাঁদের জন্য এই পরিষেবা অত্যন্ত উপকারী। এতে সময় যেমন বাঁচবে, তেমনই বাড়িতে বসেই নিরাপদ ও সহজভাবে আধার কার্ড তৈরি বা আপডেটের কাজ করা যাবে।