রোজ রুটিতে ঘি মাখিয়ে খান? অজান্তেই এই বিপদ ডাকছেন না তো?
নিজস্ব সংবাদদাতা
১০ সেপ্টেম্বর ২০২৬ ১৬ : ৪৬
শেয়ার করুন
1
5
অনেকেই প্রতিদিন রুটিতে ঘি মাখিয়ে খান। কোনও কোনও পরিবারে আবার ঘিয়ে ভাজা পরোটা খাওয়ার চল রয়েছে। কিন্তু এই অভ্যাস আপনার অজান্তেই ক্ষতি করছে না তো? ছবি- সংগৃহীত
2
5
ঘিয়ে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। অতিরিক্ত ঘি খেলে শরীরে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বাড়ে। আর এটি স্বাস্থ্যের জন্য মোটেই ভাল নয়। ছবি- সংগৃহীত
3
5
স্যাচুরেটেড ফ্যাট হার্টের ক্ষতি করে। ব্যাড কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। আর এটি বেশি পরিমাণে শরীরে থাকার অর্থ হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পাওয়া। ছবি- সংগৃহীত
4
5
কেবল হার্টের সমস্যা নয়, অতিরিক্ত ঘি খেলে ওজন বৃদ্ধি হতে পারে। টোটাল ক্যালোরি ইনটেক বাড়ে এতে। ছবি- সংগৃহীত
5
5
তবে রোজ অল্প পরিমাণে যদি ঘি খান তাহলে সমস্যা নেই। বরং সেটা ব্যালেন্সড ডায়েটের একটা অঙ্গ।ছবি- সংগৃহীত