আয়ুষ্মান কার্ডের সুবিধা পেতে এই হেলথ আইডি নিয়ে জানা জরুরি! জানেন এতে চিকিৎসার কী কী সুবিধা পাবেন?
নিজস্ব সংবাদদাতা
২৫ জুলাই ২০২৬ ১৭ : ০৫
শেয়ার করুন
1
11
হাসপাতালে গেলেই প্রেসক্রিপশন, রক্ত পরীক্ষার রিপোর্ট, এক্স-রে, পুরনো চিকিৎসার নথি-এত কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হয় যে অনেক সময় গুরুত্বপূর্ণ রিপোর্টই বাড়িতে থেকে যায়। এই সমস্যার সমাধান করতেই কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (এবিডিএম)-এর আওতায় চালু করেছে এবিএইচএ (আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট।
2
11
এটি একটি ১৪ সংখ্যার ডিজিটাল স্বাস্থ্য পরিচয় নম্বর, যা একজন ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত তথ্য নিরাপদভাবে ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করতে সাহায্য করে।
3
11
এবিএইচএ হল আপনার একটি ডিজিটাল স্বাস্থ্য পরিচয়পত্র। যেমন আধার নম্বর আপনার পরিচয় বহন করে, তেমনই এবিএইচএ নম্বর আপনার স্বাস্থ্য সংক্রান্ত তথ্যকে একটি নির্দিষ্ট পরিচয়ের সঙ্গে যুক্ত রাখে।
4
11
এটি কোনও স্বাস্থ্যবিমা কার্ড নয় এবং বিনামূল্যে চিকিৎসার নিশ্চয়তাও দেয় না। এর মূল উদ্দেশ্য হল চিকিৎসার নথি ডিজিটালভাবে সংরক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী সেগুলি ব্যবহার করার সুযোগ করে দেওয়া।
5
11
ধরুন, আপনি কলকাতায় চিকিৎসা করিয়েছেন। কয়েক মাস পরে অন্য শহরে গিয়ে আবার চিকিৎসার প্রয়োজন হল। যদি সেই হাসপাতাল এবিএইচএ ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে, তাহলে আপনার অনুমতি নিয়ে চিকিৎসক আগের প্রেসক্রিপশন, রক্ত পরীক্ষার রিপোর্ট বা অন্যান্য স্বাস্থ্য নথি দেখতে পারবেন।
6
11
এতে নতুন করে একই পরীক্ষা বারবার করানোর প্রয়োজন অনেক ক্ষেত্রেই কমে যেতে পারে। চিকিৎসকও রোগীর অসুস্থতার ইতিহাস দ্রুত বুঝে চিকিৎসা শুরু করতে পারেন।
7
11
এবিএইচএ-র আরেকটি বড় সুবিধা হল 'স্ক্যান অ্যান্ড শেয়ার' পরিষেবা। অনেক সরকারি ও বেসরকারি হাসপাতালে একটি কিউআর কোড স্ক্যান করে অনলাইনে বহির্বিভাগে (ওপিডি) নাম নথিভুক্ত করা যায়। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করার ঝামেলা অনেকটাই কমে যায় এবং সময়ও বাঁচে।
8
11
অনেকের মনে প্রশ্ন আসে, ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য কি নিরাপদ থাকবে? সরকারের দাবি, রোগীর স্পষ্ট অনুমতি ছাড়া কোনও হাসপাতাল, চিকিৎসক বা অন্য কোনও সংস্থা এই তথ্য দেখতে বা ব্যবহার করতে পারে না। অর্থাৎ আপনার স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের নিয়ন্ত্রণ পুরোপুরি আপনার হাতেই থাকে।
9
11
এবিএইচএ তৈরি করাও খুব সহজ। আধার, ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য গ্রহণযোগ্য পরিচয়পত্র ব্যবহার করে অনলাইনে কয়েক মিনিটের মধ্যেই এই ডিজিটাল স্বাস্থ্য পরিচয় নম্বর তৈরি করা যায়। পরে মোবাইল বা ওয়েবসাইটের মাধ্যমে নিজের চিকিৎসা সংক্রান্ত নথিও এতে যুক্ত করা যায়।
10
11
তবে একটি বিষয় মনে রাখা জরুরি। এবিএইচএ কার্ড মানেই আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমার সুবিধা নয়। অনেকেই এই দুই বিষয়কে এক মনে করেন। আসলে এবিএইচএ শুধু একটি ডিজিটাল স্বাস্থ্য পরিচয়পত্র, আর আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) হল যোগ্য পরিবারগুলির জন্য আলাদা স্বাস্থ্যবিমা প্রকল্প।
11
11
বর্তমানে দেশে কোটি কোটি মানুষ এবিএইচএ ব্যবহার করছেন। ধীরে ধীরে আরও বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র এই ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে। ভবিষ্যতে কাগজের ফাইলের বদলে মোবাইলেই সমস্ত চিকিৎসার নথি সংরক্ষণ করা সম্ভব হবে। ফলে স্বাস্থ্য পরিষেবা আরও দ্রুত, সহজ এবং ঝামেলামুক্ত হয়ে উঠবে।