এই গরমে আম দিয়ে তো নানা পদ বানিয়ে খাচ্ছেন, কখনও চাটনি, কখনও টক ডাল, তো কখনও আচার বা কখনও এমনই আম। এবার একদিন আমের রসমালাই বানিয়ে তাক লাগিয়ে দিন সকলকে।
2
7
আমের রসমালাই বানাতে কী কী লাগবে আগে জেনে নিন। আম, দুধ, পনির, চিনি, জাফরান, এলাচ গুঁড়ো, এবং সুজি লাগবে। এই উপকরণেই তৈরি হবে সুস্বাদু এই পদ।
3
7
প্রথমে, দুটো আম কেটে সেটার পাল্প বের করে নিন। এবার মিক্সিতে এই পাল্প দিয়ে দিন। সঙ্গে দিয়ে দিন ৭৫ গ্রাম মতো পনির। এবার এটাকে ভাল করে পেস্ট করে নিন। ছবি- সংগৃহীত
4
7
এবার এই মিশ্রণ থেকে ২-৩ চামচ তুলে আলাদা একটা বাটিতে সরিয়ে রাখুন। আর বাকি মিশ্রণ একটি প্যানে নিন। তার সঙ্গে যোগ করুন ৩-৪ চামচ চিনি। এবং অর্ধেক কাপ সুজিও যোগ করুন। যোগ করুন অল্প জাফরান, অর্ধেক চামচ এলাচ গুঁড়ো, এবং অর্ধেক কাপ দুধ। এবার সবটা ভাল করে মিশিয়ে তারপর গ্যাসে বসান। ছবি- সংগৃহীত
5
7
মিডিয়াম টু লো ফ্লেমে ৪-৫ মিনিট নেড়ে নিন। জল শুকিয়ে আঠাল ভাব এসে গেলে নামিয়ে নিন। এবার মণ্ডটি ঠান্ডা হলে তার থেকে ছোট ছোট করে বল বানিয়ে নিন। এবার এই বলগুলো ভাপিয়ে নিন। ছবি- সংগৃহীত
6
7
এবার রসমালাইয়ের দুধ তৈরি করার জন্য প্যানে এক লিটার দুধ দিন। ভাল করে ফুটিয়ে নিন। তারপর আঁচ কমিয়ে আরও ফুটিয়ে ঘন করে নিন। দুধ ঘন হয়ে এলে স্বাদমতো চিনি, অল্প জাফরান, এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। এবার গ্যাস বন্ধ করে দিন। ছবি- সংগৃহীত
7
7
দুধ ঠান্ডা হয়ে এলে তাতে আগে থেকে সরিয়ে রাখা আম আর পনিরের যে মিশ্রণ যোগ করুন। তারপর রসমালাইয়ের যে বল বানিয়েছিলেন সেগুলো যোগ করুন। এবার এটিকে আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তারপর পরিবেশন করুন। আমের মরশুমে এই পদ যেন অমৃত। ছবি- সংগৃহীত