আধার কার্ডে নামের বানান ভুল, নামের অংশ পরিবর্তন বা বিয়ের পরে পদবি পরিবর্তন ইত্যাদি সব ক্ষেত্রেই এবার নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হবে। ইউআইডিএআই-এর সংশোধিত কার্যপ্রণালী (এসওপি)-তে নামের পরিবর্তনকে কয়েকটি আলাদা শ্রেণিতে ভাগ করা হয়েছে।
2
10
নামের ছোটখাটো সংশোধনকে মাইনর নেম চেঞ্চ হিসেবে ধরা হবে। যেমন, নামের বানান ঠিক করা, আদ্যাক্ষর বা সংক্ষিপ্ত নামের পরিবর্তন, মাঝের নাম বা পদবি যোগ করা বা বাদ দেওয়া, নামের ক্রম বদলানো। কাছাকাছি উচ্চারণের নামের বানান সংশোধনও এই শ্রেণিতে পড়তে পারে।
3
10
আধারে নাম ভুল রয়েছে, অথচ আধার তৈরির সময় যে পরিচয়পত্র দেওয়া হয়েছিল তাতে নাম সঠিক ছিল? তাহলে সেটি ডেটা এন্ট্রি এরর হিসেবে বিবেচিত হতে পারে। এই ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্য নির্দিষ্ট হলফনামা এবং পরিচয়পত্র বা সম্পর্কের প্রমাণপত্র প্রয়োজন হতে পারে।
4
10
অনেক সময় আধারে ইংরেজিতে নাম ঠিক থাকলেও স্থানীয় বা আঞ্চলিক ভাষায় নামের বানান ভুল থাকে। এই ধরনের সমস্যার জন্যও সংশোধিত এসওপি-তে আলাদা ব্যবস্থা রয়েছে। প্রয়োজনীয় হলফনামা ও পরিচয়পত্র দিয়ে সংশোধনের আবেদন করা যাবে।
5
10
বিয়ের পরে পদবি পরিবর্তন বা নামের পরিবর্তনের বিষয়টিকেও নতুন নিয়মে আলাদা করে উল্লেখ করা হয়েছে। এই ক্ষেত্রে নির্ধারিত অ্যানেক্সচার ডি হলফনামার সঙ্গে প্রয়োজনীয় পরিচয়পত্র জমা দিতে হবে। নথিতে স্পষ্ট করতে হবে যে পরিবর্তনটি বিয়ে বা বিবাহবিচ্ছেদের কারণে হয়েছে এবং এতে ব্যক্তির পরিচয় বদলাচ্ছে না।
6
10
আধার কর্তৃপক্ষের নথির তালিকায় সরকার স্বীকৃত বিয়ের শংসাপত্র নামের পরিবর্তনের ক্ষেত্রে উপযুক্ত নথি হিসেবে গ্রহণযোগ্য হবে। ছবি-সহ বিয়ের শংসাপত্র না থাকলে পুরনো নাম ও ছবি-সহ পরিচয়পত্রের প্রয়োজন হতে পারে।
7
10
আপনি যদি শুধু বানান সংশোধন না করে সম্পূর্ণ নাম পরিবর্তন করতে চান, তাহলে সেটি মেজর নেম চেঞ্জ হিসেবে বিবেচিত হতে পারে। এ ক্ষেত্রে সাধারণত গেজেট বিজ্ঞপ্তির প্রয়োজন হবে। পুরনো নামের পরিচয়পত্রও নির্দিষ্ট ক্ষেত্রে জমা দিতে হতে পারে।
8
10
নাম পরিবর্তনের জন্য বর্তমানে সরাসরি অনলাইনে আবেদন করার সুবিধা নেই। প্রয়োজনীয় নথি নিয়ে আধার এনরোলমেন্ট বা আপডেট সেন্টারে যেতে হবে। সেখানেই আবেদন করা যাবে। নথি যাচাই এবং প্রয়োজনীয় বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
9
10
প্রথমে কেন নাম পরিবর্তন করতে হবে তার কারণ নির্ধারণ করুন। এরপর প্রয়োজনীয় পরিচয়পত্র, সম্পর্কের প্রমাণ, হলফনামা বা গেজেট বিজ্ঞপ্তি সংগ্রহ করুন। আধার কেন্দ্রে গিয়ে আবেদন জমা দিন এবং যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করুন। শেষে আপডেট রিকোয়েস্ট নম্বর-সহ রসিদ নিয়ে নিন।
10
10
আধার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সাধারণ নিয়মে আধারে নাম সর্বোচ্চ দু’বার আপডেট করা যায়। নির্ধারিত সীমার বাইরে আবার নাম পরিবর্তনের প্রয়োজন হলে বিশেষ ক্ষেত্রে আধার কর্তৃপক্ষের আঞ্চলিক দপ্তরের যাচাইয়ের প্রয়োজন হতে পারে। নাম পরিবর্তন হলেও আপনার আধার নম্বর কিন্তু বদলাবে না।