শনি-রাহু-কেতুর ট্রিপল ডোজে ২০২৭-এ খেলা ঘোরাবে ৬ রাশি! ব্যবসায় শ্রীবৃদ্ধি থেকে পদোন্নতির যোগ কাদের?
নিজস্ব সংবাদদাতা
২১ নভেম্বর ২০২৬ ১৩ : ২৯
শেয়ার করুন
1
9
২০২৭ সালে রাহু থাকবে মকর রাশিতে এবং কেতু কর্কট রাশিতে অবস্থান করবে। অন্যদিকে, ৩ জুন শনি মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে। ২০ অক্টোবর বক্রী অবস্থায় আবার মীন রাশিতে ফিরে আসবে। ফলে বছরের বিভিন্ন সময়ে শনির গোচরের প্রভাবও বদলাবে। এর ফলে আগামী বছর মোট ৬ রাশির জাতকেরা দারুণ লাভবান হবেন। কারা তাঁরা? ছবি- সংগৃহীত
2
9
বৃষ: ২০২৭ সাল বৃষ রাশির জাতকদের জন্য উন্নতি ও আর্থিক সমৃদ্ধির নতুন দরজা খুলে দিতে পারে। বছরের অধিকাংশ সময় রাহু নবম ঘরে এবং কেতু তৃতীয় ঘরে অবস্থান করবে। এর ফলে ভাগ্যের সহায়তা, সাহস ও আত্মবিশ্বাস বাড়তে পারে। চাকরিতে উন্নতি, পদোন্নতি এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণের চেষ্টা করছেন, তাঁরা সাফল্য পেতে পারেন।ছবি- সংগৃহীত
3
9
শনির একাদশ ঘরে অবস্থান বছরের প্রথম ভাগে এবং শেষ ভাগে আর্থিক লাভের সম্ভাবনা বাড়াবে। পুরনো বিনিয়োগ থেকেও সুফল আসতে পারে। নতুন ব্যবসা শুরু কিংবা ব্যবসার পরিধি বাড়ানোর সুযোগ আসতে পারে। বিদেশের সঙ্গে যুক্ত ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস বাড়বে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে।ছবি- সংগৃহীত
4
9
সিংহ: সিংহ রাশির জাতকদের জন্য ২০২৭ সাল নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে। বিশেষ করে রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করায় প্রতিযোগিতা, কর্মক্ষেত্র এবং শত্রু মোকাবিলায় ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির পরীক্ষায় সাফল্য, নতুন চাকরির সুযোগ এবং কর্মক্ষেত্রে প্রতিপত্তি বাড়তে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে কোনও সমস্যার মধ্যে রয়েছেন, তাঁরা তা কাটিয়ে ওঠার সুযোগ পাবেন। আয়ের নতুন পথ খুলতে পারে। বিশেষ করে চাকরি ও ব্যবসার মাধ্যমে উপার্জন বাড়ানোর সুযোগ আসবে।ছবি- সংগৃহীত
5
9
প্রতিযোগীদের পিছনে ফেলে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়টি গুরুত্বপূর্ণ। নিজের সিদ্ধান্তের উপর আস্থা বাড়বে। আটকে থাকা কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সাফল্য আসতে পারে।ছবি- সংগৃহীত
6
9
তুলা: তুলা রাশির জাতকদের জন্য ২০২৭ সাল বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। শনির মীন রাশিতে অবস্থানের ফলে বছরের প্রথম ভাগে এবং শেষ ভাগে ষষ্ঠ ঘরে শনি থাকবে। জ্যোতিষশাস্ত্রে এই অবস্থানকে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা এবং বাধা অতিক্রমের ক্ষেত্রে সহায়ক বলে মনে করা হয়। চাকরিতে উন্নতি, পদোন্নতি এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন।ছবি- সংগৃহীত
7
9
পরিশ্রমের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পুরনো ঋণ মেটানোর সুযোগ তৈরি হবে। ব্যবসায়িক বাধা কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। নতুন চুক্তি এবং কাজের সুযোগ আসতে পারে। দীর্ঘদিনের সমস্যা মিটিয়ে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য ফিরিয়ে আনার সুযোগ পাবেন।ছবি- সংগৃহীত
8
9
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতকদের জন্য ২০২৭ সাল বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। রাহু তৃতীয় ঘরে অবস্থান করায় সাহস, আত্মবিশ্বাস এবং উদ্যোগ নেওয়ার ক্ষমতা বাড়তে পারে। অন্যদিকে, জুন থেকে অক্টোবর পর্যন্ত শনি ষষ্ঠ ঘরে অবস্থান করবে। ফলে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। নতুন চাকরি, কর্মক্ষেত্রে উন্নতি এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।ছবি- সংগৃহীত
9
9
নিজের পরিশ্রমের মাধ্যমে উপার্জন বাড়তে পারে। নতুন আয়ের উৎস তৈরি করার সুযোগ আসবে। নতুন ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। সাহসী সিদ্ধান্ত থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস বাড়বে। নিজের লক্ষ্য পূরণের জন্য নতুন করে উদ্যোগী হতে পারেন।ছবি- সংগৃহীত