প্রথমে অর্ণব, তারপর আকভান। পরপর দুটো ঘূর্ণিঝড়ের জেরে শীতের আগমন অনেকটাই পিছিয়ে গিয়েছে বঙ্গে। তবে আপাতত বৃষ্টির খেলা শেষ। নভেম্বরের শেষে এবার শীতের অপেক্ষায় বঙ্গবাসী।
2
8
আকভানের দাপটে গত তিনদিন ধরে একটানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহান্তে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও দাপট ধীরে ধীরে কমবে। শুষ্ক হবে আবহাওয়া।
3
8
উত্তুরে হাওয়ার প্রভাবে ঘূর্ণিঝড় আকভানের গতিপথ যেমন খানিকটা বদলে গিয়েছিল, তেমনই কমে গিয়েছিল ঝড়ের শক্তি। এবার নিম্নচাপ কাটতেই হু হু করে রাজ্যে ঢুকবে উত্তুরে হাওয়া। আর তার সঙ্গেই রাজ্যে কমবে তাপমাত্রার পারদ।
4
8
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই রাজ্যে বৃষ্টির পরিমাণ কমবে। আবহাওয়া শুষ্ক হওয়ায় উত্তুরে হাওয়ার প্রবেশে আর কোনও বাধা রইল না। ফলে, আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
5
8
বর্তমানে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কিছুটা বেশি। সোমবার থেকে তা কমার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার থেকে পশ্চিমের জেলাগুলিতে শীত অনুভব হবে।
6
8
আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, ২৪ নভেম্বর থেকে রাজ্যের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস। ইতিমধ্যেই, ভোরের দিকে শীত অনুভূত হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমলেই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রা কমবে।
7
8
উল্লেখ্য, আগামী দুদিন দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। তালিকায় রয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও হাওড়া।
8
8
ঘূর্ণিঝড় আকভান শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তার জেরেই আজ বিক্ষিপ্তভাবে দিনভর বৃষ্টি হবে শহর কলকাতায়। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।