পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। সরকারি চাকরির সুযোগ, কর্মসংস্থান সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে এই কার্ডের প্রয়োজন হয়।
2
10
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। সরকারি চাকরির সুযোগ, কর্মসংস্থান সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে এই কার্ডের প্রয়োজন হয়।
3
10
পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের সরকারি পোর্টালে চাকরিপ্রার্থীদের জন্য অনলাইনে নাম নথিভুক্ত করার ব্যবস্থা রয়েছে। যাঁদের আগে থেকেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্ট্রেশন রয়েছে, তাঁরাও নির্দিষ্ট তথ্য দিয়ে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নিজেদের রেকর্ড আপডেট করতে পারেন।
4
10
এর জন্য প্রথমে যেতে হবে employmentbankwb.gov.in ওয়েবসাইটে। সেখানে ‘জব সিকার’ বিভাগে গিয়ে ‘ইতিমধ্যেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নথিভুক্ত’ অপশনটি বেছে নিতে হবে। এরপর পুরনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডে থাকা রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
5
10
যাঁদের ইতিমধ্যেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা ওয়েবসাইটের জব সিকার লগ ইন বিভাগে গিয়ে নিজেদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন।
6
10
লগইনের সময় নিরাপত্তার জন্য ওটিপি এবং সিকিউরিটি কোড দিতে হতে পারে। পাসওয়ার্ড ভুলে গেলে ‘ফরগট পাসওয়ার্ড’ অপশন ব্যবহার করে নতুন পাসওয়ার্ড তৈরি করা যায়।
7
10
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পুরনো রেজিস্ট্রেশন কার্ডের ক্ষেত্রে রিনিউয়াল বা পুনর্নবীকরণের নির্দিষ্ট সময়সীমা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের ২০০৬ সালের নির্দেশিকা অনুযায়ী, রেজিস্ট্রেশনের তিন বছর অন্তর পুনর্নবীকরণ করতে হয়।
8
10
যে মাসে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্জের পুনর্নবীকরণের সময়সীমা শেষ হচ্ছে, সেই মাস এবং পরবর্তী দু'মাসের মধ্যে তা রিনিউ করার সুযোগ রয়েছে।
9
10
তবে পুরনো কার্ডের মেয়াদ ফুরিয়ে গেলেও চাকরিপ্রার্থীদের জন্য এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নতুন করে নাম নথিভুক্ত করার সুযোগ রয়েছে। এমন ক্ষেত্রে পুরনো কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করা যায়।
10
10
পুরনো কার্ডের রিনিউয়াল এবং এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নতুন করে নাম নথিভুক্ত করা এক বিষয় নয়। তাই পুরনো কার্ডের রেজিস্ট্রেশন পুনর্নবীকরণ করতে চাইলে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় নিয়ম জেনে নেওয়া উচিত।