বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন? বিশেষ করে মালয়েশিয়া যাওয়ার কথা ভাবলে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়া মালয়েশিয়া ভ্রমণের সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার।
2
12
আগামী ১ জানুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। অর্থাৎ, নতুন বছরের শুরু থেকে মালয়েশিয়া যেতে হলে ভারতীয় পর্যটকদের বাধ্যতামূলকভাবে ভিসা নিতে হবে।
3
12
গত ১৭ নভেম্বর প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এতদিন ভারতীয় নাগরিকরা সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই মালয়েশিয়ায় থাকতে পারতেন।
4
12
কিন্তু ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সেই সুবিধার মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে এই ছাড়ের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেনি মালয়েশিয়া।
5
12
নতুন নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে মালয়েশিয়া যাওয়ার আগে ভারতীয় নাগরিকদের অনুমোদিত ভিসা সংগ্রহ করতে হবে। মালয়েশিয়ার MyVISA অনলাইন পোর্টালের মাধ্যমে আগামী ১ ডিসেম্বর, ২০২৬ থেকে ভিসার আবেদন করা যাবে।
6
12
ফলে যাঁরা নতুন বছরের শুরুতে মালয়েশিয়া বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের আগেভাগেই ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
7
12
ভিসা ছাড়া প্রবেশের সুবিধা বন্ধ করার নির্দিষ্ট কারণ এখনও প্রকাশ্যে জানায়নি মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। তবে কয়েকটি সাম্প্রতিক ঘটনা এই সিদ্ধান্তের পিছনে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
8
12
২০২৩ সালের ১ ডিসেম্বর কোভিড পরবর্তী সময়ে পর্যটন শিল্পকে চাঙ্গা করতে ভারতীয়দের জন্য ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশের সুবিধা চালু করেছিল মালয়েশিয়া। পরে সেই সুবিধার মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
9
12
এছাড়াও, গত সেপ্টেম্বর মাসে কুয়ালালামপুরে ভারতীয় হাইকমিশন একটি সতর্কবার্তা জারি করে। সেখানে জানানো হয়, কিছু ভারতীয় নাগরিক পর্যটক হিসেবে মালয়েশিয়ায় গিয়ে চাকরির খোঁজ করছেন।
10
12
এমনকী, ভুয়ো চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার শিকার হওয়ার ঘটনাও সামনে এসেছে। পর্যটন ভিসা বা ভিসামুক্ত প্রবেশের সুবিধা ব্যবহার করে কাজ করা সম্পূর্ণ বেআইনি।
11
12
২০২৬ সালের সেপ্টেম্বর থেকেই বিদেশি নাগরিকদের ভিসার নিয়মে কড়াকড়ি শুরু করেছে মালয়েশিয়া। পাশাপাশি বিদেশি পর্যটকদের সফরের পুরো সময়ের জন্য বৈধ মেডিক্যাল ইনস্যুরেন্স রাখার পরামর্শ দিয়েছে সে দেশের প্রশাসন।
12
12
তাই ২০২৭ সালে মালয়েশিয়া ভ্রমণের পরিকল্পনা থাকলে বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ের পাশাপাশি ভিসা এবং স্বাস্থ্যবিমার বিষয়টিও মাথায় রাখতে হবে ভারতীয় পর্যটকদের।