ভারতীয় নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড। আরও একটি জরুরি নথি প্যান কার্ড। সরকারি নিয়ম অনুযায়ী এই দুই জরুরি নথি একে অন্যের সঙ্গে লিংকড থাকা বাধ্যতামূলক। আপনার কি এখনও এই কাজ করা হয়নি? তাহলে জেনে নিন বাড়ি বসে কীভাবে করবেন। একই সঙ্গে জেনে নিন আগামী ১৪ জুন থেকে আধার কার্ড আপডেট করার ক্ষেত্রে কী কী বদল আসছে। ছবি- সংগৃহীত
2
6
আধার-প্যান লিঙ্ক করানোর জন্য ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালে যান। সেখানে গিয়ে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। ছবি- সংগৃহীত
3
6
এবার আপনার প্রোফাইলে যান। সেখানে দেখুন পার্সোনাল ডিটেল অপশন আছে। এখানে লিঙ্ক আধার অপশনে ক্লিক করুন। ছবি- সংগৃহীত
4
6
এবার আপনার আধার নম্বর দিন। তারপর ভ্যালিডেট অপশনে ক্লিক করুন। প্রক্রিয়া শেষ হলে দেখবেন আপনার ফোনে একটি মেসেজ এসেছে যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক হয়ে গিয়েছে। ছবি- সংগৃহীত
5
6
এবার আসা যাক, আধার কার্ড আপডেট করার প্রসঙ্গে। আগামী ১৪ জুন পর্যন্ত আধার কার্ডের যে কোনও আপডেট ফ্রিতে করা যায় UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। কিন্তু এরপর থেকে চার্জ লাগবে কোনও বদল করতে হলে। ছবি- সংগৃহীত
6
6
ফলে আধার কার্ডে কোনও আপডেট করানোর হলে ১৪ জুনের আগে করিয়ে নিন। UIDAI এর পোর্টালে গিয়ে দেখে নিন আপনার সমস্ত তথ্য যেমন নাম, লিঙ্গ, ডেট ও বার্থ, ঠিকানা, ইত্যাদি ঠিক আছে কিনা। ছবি- সংগৃহীত