ব্যাঙ্কিং থেকে শুরু করে সরকারি যোজনার সুবিধা পাওয়া, ভারতের সব নাগরিকদের জন্যই অত্যন্ত জরুরি নথি আধার কার্ড৷ আধার কার্ডে নাম ভুল থাকলে বা কোনও মহিলার বিয়ের পর পদবি বদলে গেলে সে ক্ষেত্রে আধারে নাম আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ ৷ বর্তমানে ইউআইডিএআই আধারে নাম আপডেট করার প্রক্রিয়া নিয়ে নতুন নিয়ম জারি করেছে ৷ নাম আপডেট করার জন্য নয়া নিয়ম ১৮ সেপ্টেম্বর (২০২৬) জারি হয়েছে ৷
2
6
এখনও আধারে নাম পরিবর্তনের সুবিধা সাধারণ অনলাইনে মেলে না। নাম পরিবর্তন বা সংশোধনের জন্য আধার এনরোলমেন্ট সেন্টার বার আধার সেবা কেন্দ্র-তে যেতে হবে।
3
6
আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার এনরোলমেন্ট/আপডেট ফর্ম পূরণ করতে হবে। সেখানে আপনার নতুন নাম লিখতে হবে। প্রয়োজনীয় নথি যাচাইয়ের পর আপডেটের অনুরোধ নথিভুক্ত করা হবে। এরপর আপনাকে আপডেট রিকোয়েন্স নম্বর অর্থাৎ ইউআরএন-সহ একটি রসিদ দেওয়া হবে।
4
6
বিয়ের পরে অনেকেই নিজের নামের সঙ্গে স্বামী বা পরিবারের পদবি যোগ করেন। নতুন নিয়মে এই ধরনের নাম পরিবর্তনের ক্ষেত্রেও প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। উদাহরণ হিসেবে, কোনও মহিলার আগের নাম যদি ‘পুনম রায়’ হয় এবং বিয়ের পরে তিনি ‘পুনম হরিশ রায়’ করতে চান, তাহলে প্রয়োজনীয় পরিচয়পত্রের ভিত্তিতে নাম আপডেট করা যেতে পারে। এর জন্য বিবাহ শংসাপত্র প্রয়োজন হয়।
5
6
একইভাবে, বিবাহবিচ্ছেদের পরে নাম পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট নথির ভিত্তিতে আপডেটের প্রক্রিয়া অনুসরণ করা যেতে পারে। অর্থাৎ বিয়ে বা বিবাহবিচ্ছেদের মতো জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের কারণে নাম পরিবর্তনের পরিস্থিতিকেও ইউআইডিএআই-এর নতুন প্রক্রিয়ায় আলাদা করে উল্লেখ করা হয়েছে।
6
6
ইউআইডিএআই-এর বর্তমান নিয়ম অনুযায়ী, সাধারণ প্রক্রিয়ায় আধারে নাম সর্বোচ্চ দু’বার আপডেট করা যায়। এর পরে ফের নাম পরিবর্তনের প্রয়োজন হলে এক্সেপশন প্রসেস (Exception Process) অনুসরণ করতে হয়। এই ধরনের ক্ষেত্রে আধার কেন্দ্রে আবেদন করার পর ইউআরএন-সহ ইউআইডিএআই-এর সঙ্গে যোগাযোগ করতে হতে পারে।