আধার কার্ডের নম্বর যেকোনও সময় নিস্ক্রিয় হয়ে যেতে পারে। আধার কার্ডের বাধ্যতামূলক কিছু নিয়ম না মানলেই লক্ষ লক্ষ মানুষ বিরাট সমস্যার সম্মুখীন হতে পারেন।
2
9
ইউআইডিএআই নিয়ম অনুযায়ী, ৫ থেকে ১৫ বছর বয়সিদের আধার বায়োমেট্রিক তথ্য আপডেট করা বাধ্যতামূলক। ৫ বছরের নীচে শিশুদের আধারে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা যায় না।
3
9
এই কারণেই ৫ বছর থেকে শিশুদের বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যেই এটি আপডেট না হলে, আধারেও সমস্যা তৈরি হয়।
4
9
বহু পরিবার এই প্রক্রিয়া সম্পর্কে অবগত নন। শিশুদের আধার সময়মতো আপডেট না করায়, বাড়তি ভোগান্তি পোহাতে হয়।
5
9
শিশুদের আধার আপডেট না থাকায় বিভিন্ন সরকারি প্রকল্প, বৃত্তি, অন্যান্য কাজে গ্রহণ করা হয় না। যা ঘিরে প্রচুর অভিযোগ জমা পড়ছে অভিভাবকদের তরফে।
6
9
আধারে বায়োমেট্রিক আপডেটের জন্য শিশুদের উপস্থিতিও বাধ্যতামূলক। ৫ থেকে ১৫ বছর বয়সিদের বায়োমেট্রিক আপডেটের জন্য আধার কেন্দ্রে উপস্থিত হতে হবে।
7
9
আধার কেন্দ্রেই শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস স্ক্যান করা হয়। অনলাইনে এই সুবিধা নেই।
8
9
স্কুলে ভর্তি, সরকারি সুবিধা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, বৃত্তি, ডিবিটির ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে পারে শিশু ও পড়ুয়ারা।
9
9
শিশুদের আধারের জন্য বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। শুধুমাত্র আধার কেন্দ্রেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।