৮ম পে কমিশনকে ঘিরে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের একাধিক দাবি সামনে এসেছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হল, ১০ বছর অন্তর নয়, প্রতি ৫ বছর অন্তর বেতন ও পেনশন সংশোধন করা হোক।
2
9
কর্মী সংগঠনগুলির বক্তব্য, দীর্ঘ ১০ বছরের ব্যবধানে বেতন ও পেনশনের প্রকৃত ক্রয়ক্ষমতা কমে যায়। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে তাই অপেক্ষার সময় কমানো প্রয়োজন।
3
9
৮ম পে কমিশনের চেয়ারম্যান বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে কমিশন গত কয়েক মাসে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বৈঠক করেছে। দিল্লি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, লাদাখ-সহ একাধিক জায়গায় কর্মী সংগঠন ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।
4
9
৯ সেপ্টেম্বর পুদুচেরির বৈঠক শেষ হওয়ার পর এবার কমিশনের তিন দিনের চণ্ডীগড় সফর রয়েছে, যা ১৮ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা।
5
9
এই সমস্ত বৈঠকে ফিটমেন্ট ফ্যাক্টর, বেতন সংশোধন, পেনশন, ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা নিয়ে একাধিক দাবি উঠেছে। তারই মধ্যে নতুন করে সামনে এসেছে পাঁচ বছর অন্তর বেতন-পেনশন সংশোধনের দাবি।
6
9
ভারত পেনশনার্স সমাজ ৮ম পে কমিশনের কাছে দেওয়া স্মারকলিপিতে প্রতি পাঁচ বছর অন্তর বেতন ও পেনশন সংশোধনের দাবি জানিয়েছে।
7
9
তাদের যুক্তি, সময়ের সঙ্গে জীবনযাত্রার খরচ বাড়ে। ফলে দীর্ঘ সময় বেতন সংশোধন না হলে কর্মীদের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতার উপর চাপ পড়তে পারে।
8
9
৫ বছরের ব্যবধানে বেতন সংশোধনের দাবি ৭ম পে কমিশনের সময়ও উঠেছিল। কয়েকটি সংগঠন তখনও অপেক্ষার সময় কমানোর পক্ষে সওয়াল করেছিল। তাদের যুক্তি ছিল, সরকারি ক্ষেত্রের কিছু সংস্থায় অতীতে পাঁচ বছর অন্তর বেতন সংশোধনের ব্যবস্থা ছিল।
9
9
তবে এখনও ৮ম পে কমিশন পাঁচ বছর অন্তর সংশোধনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। পাঁচ বছরের চক্র, স্বয়ংক্রিয় মূল্যস্ফীতি-ভিত্তিক সংশোধন অথবা উচ্চতর ফিটমেন্ট ফ্যাক্টর—সবই বর্তমানে কর্মী ও পেনশনভোগী সংগঠনগুলির দাবি মাত্র। কমিশনের চূড়ান্ত সুপারিশ এবং কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পরই বিষয়টি স্পষ্ট হবে।