বিয়ে ভাঙার সিদ্ধান্ত কখনও হঠাৎ করে আসে না। বেশিরভাগ সময়েই সম্পর্কের ভিত ধীরে ধীরে দুর্বল হতে থাকে।
2
11
বাইরে থেকে সব স্বাভাবিক দেখালেও ভিতরে জমতে থাকে দূরত্ব, অভিমান আর অস্বস্তি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোন ৫ লক্ষণ দেখে বুঝবেন সম্পর্ক ধীরে ধীরে বিচ্ছেদের দিকে এগোচ্ছে?
3
11
প্রথম লক্ষণ হল তাচ্ছিল্য। সঙ্গীর কোনও ভুল নিয়ে বিরক্ত হওয়া স্বাভাবিক, কিন্তু যখন সেই বিরক্তি অপমান, ব্যঙ্গ বা চোখ ঘোরানোর অভ্যাসে পরিণত হয়, তখন তা বিপজ্জনক।
4
11
“তুমি এটা ভুল করেছ” আর “তুমি কোনও কাজের নও”— এই দুই কথার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। সম্পর্ক যখন সম্মান হারায়, তখন ভালবাসাও ধীরে ধীরে মুছে যেতে থাকে
5
11
দ্বিতীয় লক্ষণ হল ঝগড়ার সময় মানসিক ও শারীরিক চাপ অত্যধিক বেড়ে যাওয়া। বিশেষজ্ঞরা একে বলেন “ফ্লাডিং”।
6
11
সামান্য আলোচনা থেকেও যদি বুক ধড়ফড় করা, রাগে হাত পা কাঁপতে থাকা বা আতঙ্ক তৈরি হয়, তবে সম্পর্ক আর নিরাপদ অনুভূতির জায়গা থাকে না। তখন মানুষ অবচেতনভাবেই দূরে সরে যেতে চায়।
7
11
তৃতীয় বড় সংকেত হল ‘রিপেয়ার অ্যাটেম্পট’ ব্যর্থ হওয়া। সুস্থ সম্পর্কে মনোমালিন্য বা ঝগড়ার মধ্যেও কেউ না কেউ পরিস্থিতি সামলানোর চেষ্টা করে।
8
11
হয়তো ছোট্ট মজা, নরম গলায় কথা বলা বা সাময়িক বিরতির প্রস্তাব দিয়ে। কিন্তু যখন সেই চেষ্টা বারবার উপেক্ষিত হয়, তখন ক্ষত আরও গভীর হয়।
9
11
চতুর্থ লক্ষণ, অতীতের সুন্দর স্মৃতিগুলোকেও নেতিবাচকভাবে দেখা শুরু করা। একসময় যে মুহূর্তগুলো সুখের ছিল, সম্পর্ক খারাপ হওয়ার পরে সেগুলোকেই ভুল বা অশুভ মনে হতে থাকে। এটি ইঙ্গিত দেয় যে বর্তমানের তিক্ততা অতীতকেও বিষিয়ে তুলছে।
10
11
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যোগাযোগের অভাব। অনেক সময় দম্পতিরা ঝগড়াও করেন না, কারণ তারা আর সম্পর্ক নিয়ে লড়াই করার প্রয়োজনই অনুভব করেন না।
11
11
এই নীরব দূরত্বকে অনেকে “সাইলেন্ট ডিভোর্স” বলেও চিহ্নিত করছেন। বিশেষজ্ঞদের মতে, সময় থাকতে খোলামেলা আলোচনা ও কাউন্সেলিং অনেক সম্পর্ককেই ভাঙনের হাত থেকে বাঁচাতে পারে।