২০১৮ সালে দেশজুড়ে স্বাস্থ্য প্রকল্প চালু করে মোদি সরকার। ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ (পিএমজেএওয়াই) নামক এই প্রকল্পে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়। বাংলার নতুন সরকারও এই প্রকল্প চালু হয়েছে।
2
9
‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় রাজ্যবাসী পরিবারপিছু বছরে পাঁচ লক্ষ টাকার ক্যাশেলস স্বাস্থ্য বিমার সুবিধা পাবে। দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলি বিনামূল্যে চিকিৎসা পাবে এই প্রকল্পে।
3
9
তবে আয়ুষ্মান কার্ডে কিন্তু সব ধরনের রোগের চিকিৎসা বিনামূল্যে পাওয়া যায় না। কিছু নির্দিষ্ট চিকিৎসা ও পরিষেবা এই প্রকল্পের আওতার বাইরে।
4
9
শুধুমাত্র ডাক্তার দেখালে তা আয়ুষ্মান ভারত যোজনার আওতায় পড়বে না। অর্থাৎ, ওপিডি পরিষেবা এই প্রকল্পের অধীনে নেই।
5
9
শারীরিক দুর্বলতা কাটাতে ভিটামিন এবং সাপ্লিমেন্টারি ওষুধের খরচও এই প্রকল্পে মেলে না। গুরুতর আঘাতের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন হলেই মিলবে কভারেজ।
6
9
সাধারণ দাঁতের চিকিৎসা মিলবে না এই প্রকল্পে। দাঁতে বা চোয়ালে গুরুতর আঘাত পেলে তাহলেই পাওয়া যাবে কভারেজ।
7
9
আইভিএফ (IVF) এবং অন্যান্য সহায়ক প্রজনন প্রযুক্তি চিকিৎসা পাওয়া যায় না আয়ুষ্মান কার্ডে। এছাড়া কসমেটিক সার্জারির মতো সৌন্দর্যবর্ধক চিকিৎসায় মেলে না এর সুবিধা।
8
9
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বড় ঘোষণা করেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মধ্যে অন্যতম, বাংলায় কেন্দ্রীয় প্রকল্প ‘আয়ুষ্মান ভারত যোজনা’ চালু করা হয়েছে।
9
9
অনলাইনেই আবেদন করা যায় এই প্রকল্পের জন্য। প্রয়োজন হয় না অনেক নথির। বাড়িতে বসেই আবেদন করা যায় ‘আয়ুষ্মান ভারত’-এর কার্ডের জন্য।