অফিস পলিটিক্স নিয়ে চিন্তিত? কেরিয়ারে উন্নতি করতে মেনে চলুন সুন্দর পিচাইয়ের ৫ পরামর্শ
নিজস্ব সংবাদদাতা
১৬ মে ২০২৬ ১৪ : ৩৩
শেয়ার করুন
1
14
অফিস পলিটিক্স— নামটা শুনলেই অনেকের মনে নেতিবাচক ধারণা তৈরি হয়। অফিস করেচগেন কিন্তু কখনও অফিস পলিটিক্সের শিকার হতে হয়নি এমন ঘটনাও বিরল।
2
14
বাস্তবে কর্মক্ষেত্রে টিকে থাকতে গেলে শুধু পরিশ্রম বা প্রতিভাই যথেষ্ট নয়, প্রয়োজন বুদ্ধিমত্তা, ধৈর্য এবং মানুষের সঙ্গে সঠিকভাবে কাজ করার ক্ষমতা।
3
14
গুগলের সিইও সুন্দর পিচাই-এর নেতৃত্বের ধরন থেকে অনুপ্রাণিত হয়ে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস তুলে ধরা হয়েছে, যা কর্মজীবনে অফিস পলিটিক্স সামলাতে সাহায্য করতে পারে।
4
14
সুন্দর পিচাইয়ের অন্যতম বড় গুণ হল তিনি মন দিয়ে অন্যের কথা শোনেন। অফিসে অনেক সময় সহকর্মীদের উদ্দেশ্য, চিন্তা বা সমস্যাগুলি বোঝা জরুরি হয়ে ওঠে।
5
14
সবসময় নিজের মত চাপিয়ে না দিয়ে অন্যদের কথা শোনার অভ্যাস বিশ্বাস তৈরি করে এবং অপ্রয়োজনীয় সংঘাত কমায়।
6
14
চাপের মধ্যেও শান্ত থাকতে হবে। কর্মক্ষেত্রে হঠাৎ সমস্যা, ডেডলাইন বা মতবিরোধ তৈরি হতেই পারে।
7
14
সমস্যার সময় আবেগে প্রতিক্রিয়া না দেখিয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া একজন দক্ষ পেশাদারের পরিচয়। পিচাইয়ের নেতৃত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলির মধ্যে এই স্থিরতা অন্যতম।
8
14
অফিসে অনেকেই নিজেকে প্রচার করতে ব্যস্ত থাকেন, কিন্তু দীর্ঘমেয়াদে ধারাবাহিক এবং নির্ভরযোগ্য কাজই সবচেয়ে বেশি গুরুত্ব পায়।
9
14
সুন্দর পিচাই নিজের জ্ঞান এবং কাজের দক্ষতার মাধ্যমে ধাপে ধাপে বিশ্বাস অর্জন করেছিলেন। তাই অহেতুক প্রতিযোগিতার বদলে নিজের পারফরম্যান্সের উপর ফোকাস করাই বেশি কার্যকর।
10
14
কখন এগোতে হবে আর কখন এক ধাপ পিছিয়ে আসতে হবে, সেটা বুঝতে হবে। সব বিতর্কে জড়ানো বা সব সিদ্ধান্তে নিজের আধিপত্য দেখানো বুদ্ধিমানের কাজ নয়।
11
14
একজন সফল কর্মী জানেন কোন লড়াই গুরুত্বপূর্ণ আর কোন পরিস্থিতিতে আপস করাই ভাল। এই ভারসাম্যই কর্মক্ষেত্রে সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে।
12
14
কৌতূহলী থাকাটা খুব গুরুত্বপূর্ণ। অফিস রাজনীতির কারণে অনেকেই ধীরে ধীরে নেগেটিভ হয়ে পড়েন।
13
14
কিন্তু নতুন কিছু শেখার ইচ্ছা, সহকর্মীদের থেকে শেখার মানসিকতা এবং নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা একজনকে অনেক এগিয়ে রাখে। সুন্দর পিচাইও বারবার বলেছেন, শেখার কোনও শেষ নেই।
14
14
বিশেষজ্ঞদের মতে, অফিস পলিটিক্স পুরোপুরি এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তবে সততা, সংযম এবং দক্ষ যোগাযোগের মাধ্যমে সেটিকে ইতিবাচকভাবে সামলানো যায়। আর সেই পথটাই দেখাচ্ছেন সুন্দর পিচাইয়ের মতো ব্যক্তিত্ব।