আর এক দিন বাদেই ছয় গ্রহের বিরল শুভ যোগ! এই কৌশলে হবে সব মনস্কামনা পূরণ, চিরতরে পিছু ছাড়বে টাকার চিন্তা
নিজস্ব সংবাদদাতা
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ : ১৩
শেয়ার করুন
1
8
জ্যোতিষ মতে, ২০২৬ সাল অনেক রাশির জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে। গ্রহগুলির বিশেষ অবস্থান এমন কিছু সুযোগ তৈরি করবে, যার ফলে হঠাৎ করে অর্থ, সাফল্য ও সৌভাগ্য আসতে পারে।
2
8
২৮ ফেব্রুয়ারি, শনিবার সন্ধে ৭টা ১১ মিনিট থেকে ৭টা ৪১ মিনিট—এই আধঘণ্টা সময়কে ঘিরে নানা আলোচনা চলছে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই সময় আকাশে ছয়টি গ্রহ এক সরলরেখায় দেখা যাবে।
3
8
অনেকেই বলছেন, এই বিরল গ্রহসংযোগ নাকি খুব শক্তিশালী ইতিবাচক প্রভাব তৈরি করবে, যার ফলে মানুষের মনের ইচ্ছা পূরণ হতে পারে এবং জীবনের চলতি অশান্তি বা বাধা কমে যেতে পারে।
4
8
জ্যোতিষশাস্ত্রে গ্রহের বিশেষ অবস্থানকে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। অনেকের বিশ্বাস, যখন একাধিক গ্রহ কাছাকাছি আসে বা একই লাইনে দেখা যায়, তখন তা শুভ ফল দিতে পারে। সেই কারণেই এই ৩০ মিনিট সময়কে বিশেষ বলে মনে করা হচ্ছে।
5
8
জ্যোতিষীরা বলছেন, এই সময়ে আকাশের দিকে তাকিয়ে হাত জোড় করে এবং চোখ বন্ধ করে মনের কষ্ট, দুঃখ বা ইচ্ছার কথা বললে তা পূরণের সম্ভাবনা রয়েছে।
6
8
কেউ যদি কাজের সমস্যায় থাকেন, সংসারে অশান্তি থাকে, অর্থকষ্টে ভোগেন বা শারীরিক-মানসিক চাপে থাকেন—তাহলে এই সময় প্রার্থনা করলে সুফল মিলতে পারে বলেই প্রচার করা হচ্ছে।
7
8
অনেক সময় দেখা যায়৷ কোনও নির্দিষ্ট সময়কে বিশেষ মনে করে প্রার্থনা বা ধ্যান করলে মন শান্ত হয়। ইতিবাচক চিন্তা করলে আত্মবিশ্বাস বাড়ে। এতে মানসিক চাপ কমতে পারে এবং সমস্যার সমাধান খুঁজতে মন শক্ত হয়। সেই অর্থে এই সময়টিকে কেউ চাইলে নিজের জন্য ইতিবাচক পরিবর্তনের সূচনা মুহূর্ত হিসেবে নিতে পারেন।
8
8
তবে বিশেষজ্ঞরা এও বলছেন, জীবনের সমস্যা দূর করতে শুধু আকাশের দিকে তাকালেই হবে না। প্রয়োজন নিজের চেষ্টা, সঠিক সিদ্ধান্ত, পরিশ্রম এবং প্রয়োজনে চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ।