ভরা মেট্রোয় তুমুল বচসা। ঝগড়ার মাঝে আচমকা এক তরুণীকে যাচ্ছেতাই ভাষায় কটূক্তি করলেন এক মধ্যবয়স্ক মহিলা। তাও আবার সকলের মাঝেই।
2
8
তরুণীর শরীরের গঠন, আকৃতি নিয়ে প্রৌঢ়া যা বললেন, তা ঘিরে হুলস্থুল কাণ্ড মেট্রোর মধ্যেই। এমনকী সোশ্যাল মিডিয়াতেও নিন্দার ঝড়।
3
8
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে দিল্লির একটি মেট্রোয়। মহিলাদের সিটের মাঝে কয়েকজন তরুণী, যুবতীর সঙ্গে বচসা হয় প্রৌঢ়ার। যে মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হু-হু করে ছড়িয়ে পড়েছে।
4
8
জানা গেছে, ওই সময় এক তরুণী চিপস খাচ্ছিলেন। মেট্রোর সিটে বসে চিপস খাওয়াকে কেন্দ্র করে এক তরুণীকে কটূক্তি করতে শুরু করেন ওই প্রৌঢ়া।
5
8
প্রৌঢ়ার কটূক্তি কানে পৌঁছতেই অনেকেই প্রতিবাদ করেন। প্রৌঢ়ার কথায় কোনও প্রতিক্রিয়া না দেখিয়ে, চিপস খেতে খেতেই ওই তরুণী মেট্রো থেকে নেমে যান। তখনও প্রৌঢ়ার সঙ্গে বাকিদের বচসা চলছিল।
6
8
সেই সময় ২০ বছর বয়সি এক তরুণী প্রৌঢ়ার কথার প্রতিবাদ করতে এগিয়ে আসেন। যাঁকে দেখেই ৪২ বছর বয়সি ওই মহিলা বলেন, 'তুমি চুপ করো। তোমাকে তো ৫০ বছরের বুড়ির মতো দেখতে। তোমার নিজেরই সমস্যা রয়েছে।'
7
8
তরুণীর চেহারার গঠন নিয়ে প্রৌঢ়ার এই মন্তব্যের পর অশান্তি আরও চরম পর্যায়ে পৌঁছন। কারও শরীরের আকৃতি নিয়ে কুমন্তব্য করার জন্য সকলেই ক্ষমা চাইতে বলেন তাঁকে।
8
8
তবে তরুণী কোনও বাড়তি বিরক্তি প্রকাশ করেননি। তিনি প্রৌঢ়াকে বলেন, 'আমার বয়স ২০ বছর। আমি সুন্দর। আপনিও সুন্দর। আমি একদম সুস্থ। আমাকে নিয়ে ভাবতে হবে না।'