মাত্র ১২ হাজারেও ভারতীয় বাজারে পাওয়া যাচ্ছে সোনা। ২২ ও ২৪ ক্যারাট সোনার মতোই ভারতে ১৮ ক্যারাট সোনার চাহিদা সব মরশুমেই বেশি থাকে। বিশেষত ভ্যালেন্টাইনস সপ্তাহে ১৮ ক্যারাট সোনার গয়না বিক্রি হয় দেদার।
2
8
আজ ভারতে এক গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম ১১ হাজার ৯১৩ টাকা। অর্থাৎ ১০ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম এক লক্ষ ১৯ হাজার ১৩০ টাকা।
3
8
১৮ ক্যারাট সোনায় ৭৫ শতাংশ খাঁটি সোনা থাকে। এর সঙ্গে মেশানো থাকে ধাতু। বিভিন্ন দামি গয়না ১৮ ক্যারাট সোনায় তৈরি হয়। যার চাহিদাও বেশি।
4
8
২৪ ক্যারাটে ৯৯.৯ শতাংশ খাঁটি সোনা থাকে। মূলত সোনার বার ও কয়েন ২৪ ক্যারাটে তৈরি হয়। নরম বলে ২৪ ক্যারাট দিয়ে সোনার গয়না তৈরি হয় না।
5
8
২২ ক্যারাট সোনায় থাকে ৯১.৬ শতাংশ খাঁটি সোনা। বিয়ে বা কোনও উৎসব উপলক্ষে সোনার গয়না কেনার জন্য ২২ ক্যারাটেই বিনিয়োগ করেন গ্রাহকরা।
6
8
অন্যদিকে ১৮ ক্যারাট সোনায় ৭৫ শতাংশ খাঁটি সোনা থাকে। নিত্যদিন যাঁরা সোনার গয়না পরতে পছন্দ করেন, তাঁরা ১৮ ক্যারাটে তৈরি গয়না কেনায় স্বাচ্ছন্দ্য বোধ করেন।
7
8
কী ধরনের গয়না তৈরি হয় ১৮ ক্যারাট দিয়ে? সোনা ব্যবসায়ীরা জানিয়েছেন, ১৮ ক্যারাট সোনা দিয়ে হিরের গয়না তৈরি করা হয়। মূলত দামি পাথরে তৈরি গয়না গড়ার ক্ষেত্রে ১৮ ক্যারাট সোনা বেছে নেন কারিগররা।
8
8
চাহিদা বেড়ে যাওয়ায় গত ২৫ বছরে ঊর্ধ্বমুখী ১৮ ক্যারাট সোনার দাম। তবে এখনও তা মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে রয়েছে। বিয়ে হোক বা উৎসব, কাছের মানুষদের ১৮ ক্যারাট সোনা উপহার দিতে পকেটে টান পড়বে না।