সোনার গয়না ভারতীয়দের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। যতই আকাশছোঁয়া দাম হোক হলুদ ধাতু, বিয়ে বা ভবিষ্যতের সম্পদ হিসেবে সাধ্যের মধ্যে সোনা কেনার প্রতি ঝোঁক রয়েছে মানুষের।
2
10
সোনার গয়না কেনার সময় প্রায় সকলেই 'ক্যারেট' শব্দটি শুনে থাকেন। সাধারণ ১৪ ক্যারেট, ১৮ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনা বাজারে সবচেয়ে বেশি দেখা যায়। তাই কোন ক্যারেটের সোনা কেনা উচিত তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
3
10
কোন ক্যারেটের সোনা আপনার জন্য উপযুক্ত তা বোঝার আগে এই ১৪, ১৮ ও ২২ ক্যারেটের মধ্যে পার্থক্য জানতে হবে।
4
10
আসলে 'ক্যারেট' বোঝায় সোনা কতটা খাঁটি না শুদ্ধ বোঝাতে। ২৪ ক্যারেট সোনা সম্পূর্ণ খাঁটি অর্থাৎ এতে ৯৯.৯% সোনা থাকে। তবে খাঁটি সোনা খুব নরম হওয়ায় দৈনন্দিন ব্যবহারে ঝুঁকিপূর্ণ।
5
10
অন্যদিকে, ২২ ক্যারেট সোনার থাকে প্রায় ৯১.৬%। দেখতে উজ্জ্বল হলুদ ও বেশ আভিজাত্য লাগে । ভারতীয় বিয়ের গয়না বা পারিবারিক সম্পদের জন্য এটি বেশি ব্যবহৃত হয়। তবে নরম হওয়ায় দৈনন্দিন ব্যবহার করা মুশকিল। সহজে খোঁচা বা দাগ ধরে যায়।
6
10
১৮ ক্যারেট সোনা প্রায় ৭৫% খাঁটি। দেখতে সুন্দর হলুদ এবং তুলনামূলকভাবে টেকসই। বিশেষ অনুষ্ঠান, পার্টি বা লাক্সারি গয়নার জন্য এটি ব্যবহার করা হয়। দাগ কম লাগে, অ্যালার্জির সম্ভাবনা কম। তবে ২২ ক্যারেটের মতো পুরোপুরি উজ্জ্বল নয় এবং দৈনন্দিন ব্যবহারে দীর্ঘস্থায়ী নয়।
7
10
১৪ ক্যারেট সোনা প্রায় ৫৮.৩% খাঁটি। রং একটু ফিকে হলুদ হলেও এটি শক্ত এবং স্ক্র্যাচ কম ধরে। দৈনন্দিন পরার জন্য সবচেয়ে ভাল। তুলনামূলক সস্তা হওয়ায় বাজেটের দিক থেকেও সুবিধাজনক।
8
10
কোন সোনা কখন বেছে নেবেন? দৈনন্দিন ব্যবহারের জন্য: ১৪ ক্যারেট ভাল। বিশেষ অনুষ্ঠান বা পার্টির জন্য: ১৮ ক্যারেট ব্যবহার করতে পারেন। বিনিয়োগ বা ঐতিহ্যবাহী গহনার জন্য ২২ ক্যারেট উপযুক্ত।
9
10
বিশেষজ্ঞরা বলছেন, সোনার দোকানিরা সবসময় এই তথ্য খোলাখুলি জানায় না। অনেক সময় তারা শুধু দাম বা দেখানোর দিকেই বেশি গুরুত্ব দেয়।
10
10
নিজের প্রয়োজন, ব্যবহার এবং বাজেট অনুযায়ী সঠিক ক্যারেট বেছে নেওয়াই শ্রেয়।