ধৈর্যের সুফল পাবে বৃষ, সতর্কতা প্রয়োজন কর্কটের! জানুন ১০ সেপ্টেম্বর কোন রাশির কেমন যাবে
নিজস্ব সংবাদদাতা
৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯ : ২৮
শেয়ার করুন
1
13
১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার একাধিক রাশির জন্য বেশ ইতিবাচক, আবার কাউকে সতর্ক থাকতে হবে। কোন রাশির কেমন যাবে লক্ষ্মীবার জেনে নিন। ছবি- সংগৃহীত
2
13
মেষ: কাজের জায়গায় নতুন দায়িত্ব আসতে পারে। আটকে থাকা কোনও কাজ আজ গতি পাবে। অর্থনৈতিক দিক থেকে দিনটি মোটের উপর ভাল, তবে হঠাৎ খরচ হতে পারে। সম্পর্কে অহেতুক জেদ এড়িয়ে চলুন। শরীরের দিকে নজর দিন, বিশেষ করে ক্লান্তি ও ঘুমের ঘাটতি যেন না হয়।ছবি- সংগৃহীত
3
13
বৃষ: আজ ধৈর্যের সুফল পাবেন। কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা প্রশংসা পেতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ লাভজনক হতে পারে। অর্থ সঞ্চয়ের সুযোগ আসবে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে সুখবর পেতে পারেন।ছবি- সংগৃহীত
4
13
মিথুন: কেরিয়ারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি ভাল। সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য পাবেন। নতুন কাজ বা প্রজেক্টের সুযোগ আসতে পারে। আর্থিক দিকেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে।ছবি- সংগৃহীত
5
13
কর্কট: আজ আবেগের বদলে বাস্তব বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকতে পারে, তবে পরিস্থিতি সামলে উঠবেন। অপ্রত্যাশিত কোনও খরচ বাজেট নাড়িয়ে দিতে পারে। পরিবারের কারও পরামর্শ কাজে লাগবে। দাম্পত্য সম্পর্কে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন।ছবি- সংগৃহীত
6
13
সিংহ: আজ আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নজর কাড়বে। নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ সুযোগ পেতে পারেন। অর্থনৈতিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে রোম্যান্টিক সময় কাটবে। অবিবাহিতদের কারও সঙ্গে নতুন করে যোগাযোগ তৈরি হতে পারে।ছবি- সংগৃহীত
7
13
কন্যা: পরিশ্রমের ফল পাওয়ার দিন। অফিসে কোনও গুরুত্বপূর্ণ কাজ আপনার হাতে আসতে পারে এবং তা সাফল্যের সঙ্গে শেষ করবেন। পুরনো কোনও আর্থিক সমস্যা মিটতে পারে। পড়ুয়াদের মনোযোগ বাড়বে। সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও দ্রুত মিটে যাবে।ছবি- সংগৃহীত
8
13
তুলা: আজ কর্মক্ষেত্রে নতুন সুযোগের দরজা খুলতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। অর্থ উপার্জনের পাশাপাশি সঞ্চয়ের দিকেও নজর দিন। প্রেমের সম্পর্কে সুখবর আসতে পারে। বিবাহযোগ্যদের বিয়ের আলোচনা এগোতে পারে।ছবি- সংগৃহীত
9
13
বৃশ্চিক: কাজের ক্ষেত্রে আজ নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে ভেবে নিন। অর্থনৈতিক দিক মোটামুটি থাকবে, তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভাল। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমবে।ছবি- সংগৃহীত
10
13
ধনু: আজ ভাগ্য আপনার পাশে থাকতে পারে। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে নতুন সুযোগ বা পদোন্নতির ইঙ্গিত পেতে পারেন। ব্যবসায় লাভ বাড়তে পারে। দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। প্রেমের সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে।ছবি- সংগৃহীত
11
13
মকর: কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও তার সঙ্গে সম্মানও বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীলতা থাকবে। সম্পত্তি সংক্রান্ত কোনও বিষয় নিয়ে অগ্রগতি হতে পারে। দাম্পত্য জীবনে সঙ্গীর সহযোগিতা পাবেন।ছবি- সংগৃহীত
12
13
কুম্ভ: আজ নতুন কিছু শেখা বা নতুন পরিকল্পনা শুরু করার জন্য ভাল দিন। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা কাজে লাগবে। হঠাৎ কোনও আর্থিক লাভ হতে পারে। বন্ধুর সাহায্যে গুরুত্বপূর্ণ কোনও সুযোগ পেতে পারেন। প্রেমের সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে পারে।ছবি- সংগৃহীত
13
13
মীন: আজ নিজের লক্ষ্যের দিকে মনোযোগ রাখুন। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব আসতে পারে, তবে তা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হবে। আর্থিক বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটবে। প্রেমের ক্ষেত্রে পুরনো কোনও অভিমান দূর হওয়ার সম্ভাবনা রয়েছে।ছবি- সংগৃহীত