তুষার কাপুর সিরিজে ফিরছেন। অল্ট বালাজি ওয়েব প্ল্যাটফর্মে। বোন একতা কাপুর এই প্ল্যাটফর্মের কর্ণধার। বৃহস্পতিবার সামাজিক পাতায় তাঁর নতুন সিরিজের কথা ঘোষণা করেন অভিনেতা। সিরিজের নাম ‘দশ জুন কি রাত’। তুষারের বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কা চাহর চৌধুরীকে। খবর, এই সিরিজ দিয়েই তিনি একতার খাতায় নাম লেখালেন।
এদিন সিরিজের শুভ মহরৎ। ক্ল্যাপসিকে লেখা সিরিজের নাম। সেই ছবি ভাগ করে নেন ‘গোলমাল’ নায়ক। তাঁর নায়িকা প্রিয়াঙ্কা বিগ বস ১৬-য় অংশ নিয়েছিলেন। এছাড়াও, একটি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। সিরিজের যৌথ নিবেদক জিও সিনেমা। পুরো টিমকে ট্যাগ করে অভিনেতা ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করেছেন।
প্রিয়াঙ্কাও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আর একটি ছবি ভাগ করে নিয়েছেন। বিবরণীতে লিখেছেন, ‘তোহ চলিয়ে ইস কাহানি কি শুরুয়াত করতে হ্যায়, আপ সভি কে প্যায়ার সে। অর্থাৎ, আসুন আপনাদের ভালবাসা নতুন গল্প শুরু করি।’ বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, বালাজির সঙ্গে হাত মেলাবেন নায়িকা। সেই গুঞ্জন সত্যি প্রমাণিত হল বৃহস্পতিবার। নতুন সিরিজ নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল তৈরি হয়েছে। প্রযোজনায় এটি প্রযোজনা করেছেন জাসভান্দ এন্টারটেইনমেন্টের শচীন মোহিতে।