টিনসেল টাউনের মায়া নগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----
পাকিস্তানেরও প্রিয়!
দুই পাকিস্তানি সাংবাদিক সন্দীপ রেড্ডি ভঙ্গার ‘অ্যনিমেল’ দেখেছেন। ছবি দেখে তাঁরা রণবীর কাপুরে মুগ্ধ! তাঁর অভিনয় নিয়ে প্রশংসায় পঞ্চমুখ দু’জনেই। যদিও ছবিতে যে পরিমাণে হিংসা দেখানো হয়েছে তার ঘোর বিরোধিতা করেছেন। পাশাপাশি, তাঁদের এও দাবি, রণবীরের ‘সাওরিয়াঁ’ দেখেই ভবিষ্যতবাণী করেছিলেন, কাপুর সন্তান বিনোদন দুনিয়ায় নিজেকে প্রমাণ করবেন।
পার্টির জন্য ছুটি
কী কাণ্ড! পার্টি করবেন বলে ছুটি চাইলেন রশ্মিকা মন্দানা। খবর, নায়িকা ব্যস্ত হায়দরাবাদে। ‘পুষ্পা ২’-এর শুটিং উপলক্ষে। এদিকে ২০২৩-এর ব্লকবাস্টার ‘অ্যানিমেল’-এর সাফল্য উদযাপনের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সন্দীপ রে়ড্ডি ভঙ্গা। ছবিতে রশ্মিকা রণবীর কাপুরের স্ত্রী। সেই পার্টিতে উপস্থিত না থাকলে চলে? ফলে, তাই তিনি অনুমতি চেয়েছেন। এবং ‘পুষ্পা ২’-এর পরিচালক তাঁকে অনুমতি দিয়েওছেন।
ফের জুটিতে?
২০২৩ খুব ভাল কেটেছে করণ জোহর, শাহরুখ খানের। কিন্তু আলাদা আলাদা। খবর, ২০২৪-এ নাকি তাঁরা ফের জুটি বাঁধতে চলেছে। করণ-শাহরুখ নানা ধরনের বিষয় নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন। পরিচালকের খুব ইচ্ছে অ্যাকশন ছবি করবেন। এদিকে নায়কের নাকি পরপর দুটো এই ধারার ছবি করে অরুচি ধরেছে! তিনি ‘কুছকুছ হোতা হ্যায়’ ধারার মতো কোনও ছবিতে আবারও আগের জনপ্রিয়তা ফিরে পেতে চাইছেন।
অজয়ের সিক্যুয়েল
২০১৮-র ছবি ‘রেইড’-এর সিক্যুয়েল হচ্ছে। মুখ্য ভূমিকায় আবারও অজয় দেবগন। এবারেও পরিচালক রাজকুমার গুপ্তা। তাঁর হাত ধরে ২০২৪-এর নভেম্বরে বড় পর্দায় ফিরছে আইআরএস অফিসার অময় পট্টনায়ক। শনিবার মুম্বইয়ে ছবির শুট শুরু হয়েছে। এরপর দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থানেও শুট হবে। প্রযোজনায় টি সিরিজের ভূষণ কুমার, কুমার মঙ্গত পাঠক, অভিষেক পাঠক এবং কৃষাণ কুমার।
মেয়ের বিয়েতে রাজস্থানে
ছোট ছেলে আজাদ রাও খানকে নিয়ে রাজস্থানের পথে আমির খান। বিমানবন্দরে বিমান ধরার আগে তাঁরা পাপারাৎজিদের ক্যামেরার সামনে দাঁড়ান। এদিন আমিরের পরনে লাল শর্ট শার্ট আর সাদা ট্রাইজার। মেয়ে ইরা খান-নূপুর শিখর কাগুজে বিয়ের পর রীতি মেনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। মরু শহরের উদয়পুরের এক প্রথম সারির হোটেলে বসবে বিয়ের বাসর।
বাবার কোলে
বছরের প্রথম দিন মেয়ে রাহাকে প্রথম ছবিশিকারিদের মুখোমুখি করান রণবীর কাপুর-আলিয়া ভাট। রাহাকে দেখে সেদিন আপ্লুত গোটা দেশ। সদ্য আরও একবার বাবা-মেয়ে ক্যামেরার মুখোমুখি। নতুন বছরের উদযাপন সেরে সস্ত্রীক দেশে ফিরলেন বলিউডের ‘ক্যাসানোভা’। মেয়েকে কোলে নিয়ে বিমানবন্দরের বাইরে পা রাখতেই তাঁদের ঘিরে ধরেন উপস্থিত পাপারাৎজিরা। রাহা বাবার কোলে সমানে হাসছে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সবাই।
হাসপাতালে ঊর্বশী
ঘাড়ে টিউমার ধরা পড়েছে। হাসপাতালে অস্ত্রোপচারের জন্য ভর্তি ঊর্বশী ঢোলাকিয়া। খবর, বেশ বড় ধরনের টিউমার হয়েছিল। তবে অস্ত্রোপচার সফল। চিকিৎসকদের নির্দেশে আপাতত টানা বিশ্রামে ‘কসৌটি জিন্দেগি কি’ অভিনেত্রী।
টাইগার-জাহ্নবী-বরুণ ট্রায়ো?
পরিচালনার পাশাপাশি করণ জোহর প্রযোজনাও সমান তালে করবেন। ‘দুলহনিয়া’ সিরিজ ছাড়াও আরও একটি ছবি প্রযোজনা করছেন। সেখানে শোনা যাচ্ছে টাইগার শ্রফ, জাহ্নবী কাপুর, বরুণ ধওয়ান থাকতে পারেন। নায়কের চরিত্রে টাইগার। খলনায়ক সম্ভবত বরুণ। পরিচালনায় রাজ মেহতা। ত্রিকোণ প্রেমের গল্প? এখনও সে খবর প্রকাশ্যে আসেনি।