টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----
বিচ্ছেদের পথে দিব্যাও!
সামাজিক মাধ্যম বলছে তাঁর পদবি থেকে কুমার ‘পদবি’ নাকি সরে গিয়েছে। প্রযোজক স্বামী ভূষণ কুমারের পদবি আর ব্যবহার করছেন না। পাশাপাশি, টি সিরিজের যাবতীয় মাধ্যম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। স্বাভাবিক ভাবেই বিচ্ছেদের গুঞ্জন দিব্যা খোসলাকে নিয়ে। যদিও নায়িকা এবিষয়ে এখনও মুখ খোলেননি।
মুখোমুখিতেই আপত্তি!
দুজনের দুটি পথ সত্যিই বেঁকে গিয়েছে! তাই মুখোমুখি হলে চিনতেও নারাজ! এমন কাণ্ড করিনা কাপুরের। মঙ্গলবার দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে একসঙ্গে হাজির শাহিদ-করিনা কাপুর। ট্রফি হাতে নায়ক তাঁর দুই পরিচালক রাজ আর ডিককে নিয়ে ছবি তুলতে ব্যস্ত। তখনই প্রবেশ করিনার। নবাব ঘরনি পরিচালকদের শুভেচ্ছা জানালেও শাহিদকে চিনতেই পারেননি! বেশ কিছুটা দূরে গিয়ে পোজ দিয়েছেন। সেই ভিডিও ভাইরাল।
প্রয়াত ‘অনুপমা’ তারকা
প্রয়াত ঋতুরাজ সিং। সোমবার রাতে হৃদ্রোগে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৫৯। বেশ কয়েক দিন ধরেই অসুস্থ অভিনেতা। অগ্ন্যাশয়ের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাও চলছিল। সদ্য হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। তারপরেই সোমবার রাত ১২টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন বন্ধু অমিত বহেল। ঋতুরাজ অনুপমা ধারাবাহিক যশপাল চরিত্রে অভিনয় করছিলেন।
রণবীরের নায়িকা
একে একে খবর ফাঁস করছেন ফারহান আখতার। তাঁর ডন ৩ ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন কিয়ারা আদবানি। রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে তাঁকে। এর আগে শাহরুখ খানের সঙ্গে এই ভূমিকায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।