নতুন বছরের নতুন খবর। ১৭ জানুয়ারি থেকে রাজস্থান, জয়সলমীরে তাঁর ‘যকের ধন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্বের শুট শুরু করছেন সায়ন্তন ঘোষাল। খবর, নতুন ছবির নাম ‘সোনার কেল্লায় যকের ধন’। এর আগে সংবাদমাধ্যমে প্রকাশ, রাজস্থানের ‘সোনার কেল্লা’কে ঘিরে আবর্তিত গল্প। যেখানে নামভূমিকায় আবার ফিরে আসছেন পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, গৌরব চক্রবর্তী। ছবির অন্যতম আকর্ষণ সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’র ‘মুকুল’। টলিউড বলছে, সেই চরিত্রে দেখা যাবে সুপ্রভাত দাসকে। সুপ্রভাতকে এর আগে দর্শক ‘ব্যোমকেশ বক্সী’র সহকারী ‘অজিত’ হিসেবে দেখেছে। এছাড়াও, অঞ্জন দত্ত সৃষ্ট গোয়েন্দা ‘সুব্রত শর্মা’ হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। ছবিতে নতুন সংযোজন সাহেব চট্টোপাধ্যায়। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস।
রাজস্থানে টানা শুট। বাকি থাকবে কলকাতায় চার-পাঁচ দিনের শুট। সেটা ফিরে এসে ক্যামেরাবন্দি করবেন পরিচালক। এই প্রজন্মের যে সমস্ত পরিচালক থ্রিলার বানাচ্ছেন তাঁদের মধ্যে সায়ন্তন অন্যতম। তাঁর ‘যকের ধন’ প্রথম থেকে হিট। দর্শকদের চাহিদা মেনেই তিনি ফের ফিরিয়ে আনছেন হেমেন্দ্রকুমার রায়ের এই বিখ্যাত উপন্যাস। বিমল আর কুমারের দুঃসাহসিক অভিযান দুই মলাট থেকে তুলে এনে পর্দায় ছড়িয়ে দিয়েছেন সব বয়সের দর্শকের জন্য। এবারের গল্প শুরু এক অবাঙালি চরিত্র দিয়ে। সেই ভূমিকায় দেখা যাবে সাহেবকে। সায়ন্তন জানিয়েছেন, এছাড়াও থাকবেন মুম্বইয়ের কিছু পার্শ্বচরিত্রাভিনেতা। স্থানীয় কিছু মানুষ। জয়সলমীরের যা কিছু দর্শনীয় সবটাই তুলে ধরা হবে ছবিতে।
গত বছর একেনবাবুও পৌঁছে গিয়েছিলেন রাজস্থানে। সোনার কেল্লার আবহ ‘রুদ্ধশ্বাস রাজস্থান’-এ ছিল। সায়ন্তনের দাবি, ওই গল্পের পটভূমিকায় রাজস্থান। সেখানে বেড়াতে গিয়ে একেনবাবু রহস্যে জড়িয়ে পড়েছিলেন। তাঁর ছবির গল্প শুরুই হবে জয়সলমীরে। ছবিতে গান থাকছে না। তবে আবহ এবং থিম গান থাকবে। শুটিং শেষের পর সে বিষয়ে ভাববেন পরিচালক।