ভালবাসা না অত্যাচার! কলকাতা ছেড়ে যাওয়ার সময় কি এমনটাই মনে হল রণবীর কাপুরের?
শুক্রবার করণ জোহর আর ঋষি কাপুরের ছেলে কলকাতায় এসেছিলেন। কোনও বেসরকারি সংস্থার ব্যক্তিগত উদযাপনে আমন্ত্রণ জানিয়ে আনা হয়েছিল তাঁদের। উদযাপনের শোভা বাড়াতে। কলকাতা বিমানবন্দরে পা রাখামাত্র হইহই শুরু। পর্দার ‘অ্যানিমেল’ শহরের রাস্তায়। অনুরাগীরা প্রায় উন্মাদ। তাঁদের ঘিরে ধরে উত্তেজনায় ছটফট করেছেন। তারপর তাঁরা অনুষ্ঠানে চলে গিয়েছেন। ফলে, উন্মাদনা তখনকার মতো স্তিমিত।
ফেরার পথে রণবীর কাপুরকে একাই দেখা গিয়েছে বিমানবন্দরে। অনুরাগীরা সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন পুরোমাত্রায়। এক অনুরাগিনী প্রায় কোলেই উঠে পড়ছিলেন তাঁর। নিজস্বী তোলার জন্য! যাঁরা নিরাপত্তরক্ষী তাঁরাই দিগবিদিগজ্ঞানশূন্য হয়ে তাঁর সঙ্গে নিজস্বী তুলতে ব্যস্ত! অনেকে অটোগ্রাফও নিয়েছেন। রণবীর শেষে সবার হাত থেকে বাঁচতে প্রায় দৌড়োতে শুরু করেছেন। তাতেও কি রেহাই মেলে?
যাঁর ছবি বিশ্ব বাজারে হাজার কোটি টাকার ব্যবসা করে ফেলেছে তাঁকে ছুঁয়ে দেখার সাধ কী করে অল্পে মেটে?
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
শুক্রবার করণ জোহর আর ঋষি কাপুরের ছেলে কলকাতায় এসেছিলেন। কোনও বেসরকারি সংস্থার ব্যক্তিগত উদযাপনে আমন্ত্রণ জানিয়ে আনা হয়েছিল তাঁদের। উদযাপনের শোভা বাড়াতে। কলকাতা বিমানবন্দরে পা রাখামাত্র হইহই শুরু। পর্দার ‘অ্যানিমেল’ শহরের রাস্তায়। অনুরাগীরা প্রায় উন্মাদ। তাঁদের ঘিরে ধরে উত্তেজনায় ছটফট করেছেন। তারপর তাঁরা অনুষ্ঠানে চলে গিয়েছেন। ফলে, উন্মাদনা তখনকার মতো স্তিমিত।
ফেরার পথে রণবীর কাপুরকে একাই দেখা গিয়েছে বিমানবন্দরে। অনুরাগীরা সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন পুরোমাত্রায়। এক অনুরাগিনী প্রায় কোলেই উঠে পড়ছিলেন তাঁর। নিজস্বী তোলার জন্য! যাঁরা নিরাপত্তরক্ষী তাঁরাই দিগবিদিগজ্ঞানশূন্য হয়ে তাঁর সঙ্গে নিজস্বী তুলতে ব্যস্ত! অনেকে অটোগ্রাফও নিয়েছেন। রণবীর শেষে সবার হাত থেকে বাঁচতে প্রায় দৌড়োতে শুরু করেছেন। তাতেও কি রেহাই মেলে?
যাঁর ছবি বিশ্ব বাজারে হাজার কোটি টাকার ব্যবসা করে ফেলেছে তাঁকে ছুঁয়ে দেখার সাধ কী করে অল্পে মেটে?
View this post on Instagram