সবার আগে মাছের টুকরোগুলো ভাল করে ধুয়ে তাতে নুন, গোলমরিচ গুঁড়ো এবং সর্ষের তেল মাখিয়ে নিন। অন্তত ১০ মিনিট ম্যারিনেট করুন। এবার একটি জালিতে মাছের পিসগুলো বসিয়ে এপিঠ ওপিঠ করে পুড়িয়ে নিন। পোড়ার রং ধরলে নামিয়ে নেবেন। খুব বেশি পোড়াবেন না, তাহলে তেতো হয়ে যাবে। ছবি- সংগৃহীত
4
9
এবার স্ক্রিউয়ার বা শিকে কিংবা মাছের মতো জালিতে করেই টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা ঝলসিয়ে নিন ভাল করে। এবার এগুলো ঠান্ডা হলে পোড়া খোসাগুলো ছাড়িয়ে নিন। এবার এগুলো মিক্সিতে ভাল করে পেস্ট করে নিন সামান্য জল দিয়ে। ছবি- সংগৃহীত
5
9
আর একটি মশলা লাগবে এই রান্নার জন্য। সেটা বানানোর জন্য শুকনো প্যানে দারচিনি, গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ হালকা করে ভেজে নিন। তারপর হামানদিস্তার সাহায্যে গুঁড়িয়ে নিন। ছবি- সংগৃহীত
মিনিট পাঁচেক কষানোর পর তাতে এক এক করে মশলা যোগ করুন। অর্থাৎ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন। এবার আবার ভাল করে কষান যতক্ষণ না তেল ছাড়ছে। ছবি- সংগৃহীত
8
9
মশলা কষে এলে টক দই দিন এক কাপ। ভাল করে কষান আবারও। এই সময় আঁচ একদম কম রাখবেন। এবার কতটা গ্রেভি বানাবেন সেই অনুযায়ী জল দিয়ে কম থেকে মাঝারি আঁচে ভাল করে সেটা ফোটান। ছবি- সংগৃহীত
9
9
এবার পোড়ানো মাছের টুকরোগুলো দিয়ে দিন। ঢাকা দিয়ে মাঝারি আঁচে ফুটতে দিন। এবার আগে থেকে ড্রাই রোস্ট করা মশলা এক চামচ ছড়িয়ে সামান্য নাড়িয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।ছবি- সংগৃহীত