বাংলা বিনোদন দুনিয়ার ‘ইন্ডাস্ট্রি’। বরাবর সবাই যে পথে হাঁটেন তিনি চট করে সেই পথে হাঁটেন না। সেটা অভিনয়ের ক্ষেত্রেই হোক বা ব্যক্তিজীবন। সাংবাদিকদের যে কোনও অনুষ্ঠানে তাঁকে পাওয়া যায়। সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রবিবার আরও একটি নজির গড়লেন। সবাই যখন বিমানসংস্থার প্রতি বিরূপ তখন খোলামনে তাঁদের প্রশংসায় ভরিয়ে দিলেন ‘বুম্বাদা’। শুধুই প্রশংসা করেননি। সবার সঙ্গে ছবি তুলে ভাগ করে নিয়েছেন। প্রসেনজিতের এই ইতিবাচক পদক্ষেপে খুশি তাঁর অনুরাগীরা।

প্রায় পরপর বিমানসংস্থার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন অভিনেতা, তারকারা। তালিকায় বলিউডের প্রথম সারির অভিনেতারা যেমন আছেন তেমনই আছেন টলিউডের বহু জনপ্রিয় মুখ। কিছুদিন আগে তুমুল প্রতিবাদ জানিয়েছেন রাধিকা আপ্তে, রিচা চড্ডা-সহ অনেকেই। বাংলা বিনোদন দুনিয়া থেকে এই তালিকায় রয়েছেন তৃণা সাহা। এঁদের প্রত্যেকের অভিযোগ, সঠিক পরিষেবা পাচ্ছেন না। কখনও বিমান দেরিতে ছাড়ছে। কিন্তু তাঁরা কোনও খবর পাচ্ছেন না। কখনও খাবারে চুল বা তেমনই কিছু দূষিত জিনিস থাকছে। এই ঘটনা ছবি তুলে প্রতিবাদ জানিয়েছিলেন মিমি চক্রবর্তী। বুম্বাদার কিন্তু কারও বিরুদ্ধে কোনও অফিযোগ নেই। তিনি পরিষেবায় সন্তুষ্ট।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)