অবাক কাণ্ড! প্রাক্তন ধুমধাম করে বিয়ে সারলেন। সেখানে উপস্থিত নেই তিনি। কিন্তু প্রাক্তন ভাসুরের থেকে বড়দিনের উপহার পেলেন। এবং সেই উপহার পেয়ে আহ্লাদে আটখানা মালাইকা অরোরা। ফলাও করে ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিও দিয়েছেন, কী কী পেয়েছেন। এভাবেই তিনি দিনের শেষে ‘টক অফ দ্য টাউন’।
আরবাজ খান ২৪ ডিসেম্বর বিয়ে করছেন। খবর ছড়াতেই শোরগোল বি টাউনে। নির্দিষ্ট দিনে বোন অর্পিতা খানের বাড়িতে বসে বিয়ের আসর। সেখানে উপস্থিত আরবাজের দাদা, ভাই, মা-বাবা সবাই। উপস্থিত ছিলেন আরবাজ-মালাইকার ছেলে আরহানও। একমাত্র অনুপস্থিত অভিনেত্রী, মডেল। কী করছিলেন তিনি? মালাইকা তখন বান্ধবীদের নিয়ে বড়দিনের পার্টিতে মত্ত। সেই ছবিও ভাগ করে নিয়েছেন। দুধসাদা হাঁটুছোঁয়া ওপেন শোল্ডার ড্রেস। চুলে লাল রিবন।
যেদিন থেকে মালাইকা অর্জুন কাপুরের হাত ধরেছেন সেদিন থেকে তিনি সলমন খানের চক্ষুশূল। অর্জুনের জন্য ভাইয়ের ঘর ভেঙেছে, এমনই হাবভাব ছিল তাঁর। আরবাজের দ্বিতীয় বিয়ের দিন সেই তিনিই উপহার পাঠিয়েছেন প্রাক্তন ভ্রাতৃবধূকে! সলমনের সংস্থা বিইং ইউম্যান মালাইকাকে এদিন উপহার হিসেবে কয়েকটি পোশাক, এক বাক্স হট চকোলেট পাউডার, একটি সান্তা টুপি-সহ অনেক কিছু পাঠায়। সঙ্গে আন্তরিক বার্তা, ‘বড়দিন, নতুন বছর আপনার খুব ভাল কাটুক, এমনই শুভেচ্ছা। আপনার অটুট বন্ধুত্ব এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। তারই চিহ্ন হিসেবে এই ছোট উপহার। আশা, এই উপহার আপনার মুখে হাসি ফোটাবে।’ বার্তার শেষে স্বাক্ষর, ‘ভালবাসা এবং কৃতজ্ঞতা-সহ সলমন খান এবং বিইং হিউম্যান ক্লোদ।’