প্রথম সন্তানের বিয়ে। একফোঁটা কার্পণ্য করেননি আমির খান। প্রায় দু’সপ্তাহ ধরে ইরা খানের বিয়ের অনুষ্ঠানের উদযাপন। সমস্ত ধর্ম মেনে সাতপাকে বাঁধা পড়লেন আমির-কন্যা। শরীরচর্চার প্রশিক্ষক শিখর নূপুরের সঙ্গে নতুন জীবনে পা রাখলেন। সমস্ত পর্ব মিটিয়ে শনিবার সন্ধেয় মুম্বইয়ের নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারে বসেছিল রিসপশনে। আড়াই হাজার তারকা অতিথি এসেছিলেন। রেখা থেকে হেমামালিনী, ধর্মেন্দ্র থেকে শ্রুতি হাসান— সবাই উপস্থিত এদিন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by BollywoodShaadis.com (@bollywoodshaadis)
চোখে জল মুখে হাসি নিয়ে উপস্থিত আমির। তাই দুই স্ত্রী রিনা দত্ত, কিরণ রাও, আরও দুই ছেলেকে নিয়ে। প্রত্যেকে নিজেদের মতো করে অতিথিদের আপ্যায়ন করেছেন। ইতিমধ্যেই রিসেপশনের ছবি, ভিডিও ভাইরাল। রানিরঙা লেহেঙ্গায় ভীষণ ঝলমলে ইরা। শিখর বেছে নিয়েছিলেন কালো বন্ধগলা শেরওয়ানি। আমির নিজে এদিন মারাঠিতে কথা বলেন। নূপুর মহারাষ্ট্রের। তাঁর পরিবারের রীতি মেনেই শুরু হয় আইবুড়ো ভাত। আইনি বিয়ের পরে গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত— কিচ্ছু বাদ যায়নি। ইরা-নূপুরের বিয়ে খ্রিস্টার ধর্ম মেনে হয়েছে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Viral Bhayani (@viralbhayani)
এদিন রিসেপশনে কারা এসেছিলেন? প্রশ্ন করুন, কারা আসেননি? তালিকায় সলমন খান, শাহরুখ খান, অক্ষয় কুমার, প্রসূন যোশী, রাজকুমার হিরানি, অনুষ্কা শর্মা, রেখা, ধর্মেন্দ্র, হেমা মালিনী, কমল হাসানের দুই কন্যা-সহ প্রথম সারির তারকারা। ছিল রকমারি খাবার। তবে কোনও বিদেশি খাবার দিয়ে অতিথি আপ্যায়ন করেননি ‘মি.পারফেকশনিস্ট’। তালিকায় ছিল ভারতের নয় রাজ্যের নানা ধরনের পদ। যেমন, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাবি খানা ছিল। তবে সব থেকে বেশি ছিল রকমারি গুজরাতি খানাপিনা। বলিউড তারকা ছাড়াও ইরার রিসেপশনে দেখা গিয়েছে ক্রীড়া এবং রাজনীতিবিদদেরও।