সংবাদ সংস্থা মুম্বই: গণ অভ্যুত্থানের মধ্যে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বোন রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ছাত্রজোটের দাবি মেনে নোবেলজয়ী মুহাম্মদ ইউনুস হচ্ছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান। বাংলাদেশের পরিবেশ এখনও সন্ত্রস্ত। এর মধ্যেই বেশ অসুস্থ হয়ে পড়লেন সে দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে শুরু থেকেই ছিলেন পরীমণি। সমাজমাধ্যমে সেকথা জানিয়েছিলেন তিনি। এরপর পদ্মাপারের দেশে গণ অভ্যুত্থানের সময় বিক্ষুব্ধ জনতা ও ছাত্রদের সংযমী হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরকম পরিস্থিতিতে ফের অসুস্থ হয়ে পড়লেন পরীমণি। চিকিৎসার জন্য ওপার বাংলার একটি বেসরকারি হাসপাতালেও ইতিমধ্যেই হাজির হয়ে গিয়েছেন তিনি। ভার্টিগোর সমস্যায় ভুগছেন তিনি। ভার্টিগো অর্থাৎ মাথা ঘোরার সমস্যা। সমাজমাধ্যমে হাসপাতালের সামনে নিজের একটি ছবি পোস্ট করে এই খবর জানিয়েছেন খোদ পরীমণি।
ছবিতে দেখা যাচ্ছে, চোখে রোদচশমা, মাস্কে মুখ ঢেকে হাসপাতালের সামনে নিজস্বী তুলছেন ঢালিউড অভিনেত্রী। সঙ্গে আক্ষক্যাপশনে লিখেছেন, "পৃথিবীর কতো কিছু আমাকে ছেড়ে চলে যায়। শুধু রয়ে গেলো আমার এই ভার্টিগো আর এই হসপিটাল! লেখার সঙ্গে শান্ত মুখের একটি ইমোজিও জুড়েছেন। পরীমণির ক্যাপশন থেকেই স্পষ্ট বহুদিন ধরেই ভার্টিগো সমস্যায় ভুগছেন তিনি। পাশাপাশি, "পৃথিবীর কত কিছু ছেড়ে যায়..." বলার মধ্যে কি তাঁর প্রাক্তনদের ইঙ্গিত করলেন বাংলাদেশের এই বিতর্কিত নায়িকা?
চলতি বছরের শুরুতেও অসুস্থ পড়েছিলেন তিনি ও তাঁর একরত্তি পদ্ম। খাবারে বিষক্রিয়া থেকেই অসুস্থ হয়েছিলেন তাঁরা । কলকাতায় চিকিৎসার জন্য এসেওছিলেন।
উল্লেখ্য, টলিউডে অভিষেক ঘটতে চলেছে পরীমণির। ছবির নাম ‘ফেলুবকশি’। সে ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী।