টলিউডে ফের দুঃসংবাদ। ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। ব্রেক ফেল করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাঁর। ভাবছেন কে সেই অভিনেত্রী? মিষ্টি সিংহ রায়। তবে যা ঘটেছে পর্দায়। বাস্তবে নয়। কথা হচ্ছে 'ভালবাসার রং রুট' ধারাবাহিকের। এই ধারাবাহিকে শীঘ্রই টুইস্ট আসতে চলেছে। বড়সড় দুর্ঘটনার কবলে পড়বে রূপাই। তারই ঝলক প্রকাশ্যে এল এদিন। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'ভালবাসার রং রুট' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রূপাই গাড়ির পুজো করছে। আর সেই সময়ই এক মস্ত ষড়যন্ত্র করে ফেলে মিশকা। লোক দিয়ে গাড়ির তার ছিঁড়ে ব্রেক ফেল করিয়ে রাখে। এই সমস্ত কিছুই জানতে পারে না রূপাই। সে গাড়ি নিয়ে বের হয়। তার গাড়ি ভর্তি স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রীরা। গাড়ি থামাতে গিয়ে রূপাই বোঝে যে বাসের ব্রেক ফেল করে গিয়েছে। তখন কী করবে সে বুঝে উঠতে পারে না। কোনও মতে গাড়ি নিয়ে গিয়ে একটি লাইটের পোলে ধাক্কা মারে। গাড়ির কাচ ভেঙে যায়, বিস্তর ক্ষতি হয়। এমনকী গুরুতর আহত হয় রূপাই নিজেও। এমন অবস্থায় সে কি বাঁচতে পারবে? বা তার গাড়িতে থাকা শিশুদের বাঁচাতে পারবে? কী ঘটে আগামীতে সেটাই দেখার।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sun Bangla (@sunbanglaofficial)