নবান্নের সভাঘর থেকে বুধবার সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
2
11
তাঁর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত।
3
11
এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা ছাড়াও মহিলাদের সরকারি বাসে ফ্রি পরিষেবা, আয়ুষ্মান ভারত সম্পর্কেও বিস্তারতি তথ্য দেন।
4
11
শুভেন্দু জানান, সোমবার, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের ফ্রি পরিষেবা চালু হচ্ছে।
5
11
তিনি জানিয়েছেন, প্রাথমিক ভাবে সব মহিলাদের ফ্রি পরিষেবা দেওয়া হলেও পরে এনরোলমেন্ট করে কার্ডের ব্যবস্থা করা হবে।
6
11
মুখ্যমন্ত্রীর মতে এই পদক্ষেপের উদ্দেশ্য, লক্ষ্মীর ভাণ্ডারের মতো ওই প্রকল্পেও মহিলা ব্যাতীত অন্য কেউ অসদোপায়ে এর সুযোগ না নিতে পারে তার ব্যবস্থা করা হবে।
7
11
এদিনের সাংবাদিক বৈঠকে শুভেন্দু অভিযোগ করেন যে, এসআইআরের পরে ভোটার তালিকা থেকে যে সব মহিলাদের নাম বাদ গিয়েছে তাঁরা এসআইআর ট্রাইব্যুনালে বা সিএএতে আবেদন না করলেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন।
8
11
নাম ধরে উদাহরণ দিয়ে শুভেন্দু বলেন যে কীভাবে এক পুরুষ মহিলাদের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। ফ্রি বাস পরিষেবা যাতে এই অসৎ উপায় অবলম্বণ করে কেউ না নিতে পারেন তার জন্যই কার্ডের ব্যবস্থা করা হবে।
9
11
মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক সেরে সরকারি বাসে মহিলাদের ফ্রি পরিষেবার বিষয় জানিয়েছিলেন শুভেন্দু। আজ সেই পরিষেবার আনুষ্ঠানিক ঘোষণা হল।
10
11
২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে সরকারি বাসে মহিলারা বিনামূল্যে চড়তে পারবেন।
11
11
পশ্চিমবঙ্গের নাগরিক হলে তবেই মহিলারা এই সুবিধা পাবেন। এনরোলমেন্ট প্রক্রিয়া হয়ে গেলেই কার্ড বিলি করা হবে। তবে ঠিক কবে থেকে এই এনরোলমেন্ট প্রক্রিয়া চালু হবে, তা জানাননি মুখ্যমন্ত্রী।