সংবাদ সংস্থা মুম্বই: নতুন বছরের শুরুতেই আসছে অক্ষয় কুমারের নতুন ছবি ‘স্কাই ফোর্স’। ছবিতে অক্ষয়ের সঙ্গী বীর পাহাড়িয়া। এছাড়াও থাকছেন সারা আলি খান ও নিমরত কৌর। সন্দীপ কেলওয়ানি ও অভিষেক কাপুর পরিচালিত ‘স্কাই ফোর্স’-এর প্রথম ঝলক মুক্তি পেল রবিবার। ‘স্কাই ফোর্স’-এর ঝলক থেকেই স্পষ্ট ছবিতে ভারতীয় বায়ুসেনার এক অফিসার অক্ষয়। শত্রু দেশের হাতে শহীদ হওয়া ভর্তি সেনাদের হত্যার বদলা নিতে মরিয়া তিনি। এর জন্য সিনিয়রদের সঙ্গে সংঘাতেও পেছপা নন তিনি। ঝলক ভিডিওতে দেখা ও শোনা গেল অক্ষয়ের একটি মারকাটারি সংলাপ -একগালে চড় খেলে অন্য গাল রাজনৈতিক নেতারা বাড়িয়ে দেন, সৈনিকরা নয়!
প্রসঙ্গত, এই ছবির মাধ্যমে বলিউডে পা রাখছেন বীর পাহাড়িয়া। ছবিতে ভারতীয় বিমানবাহিনীর তরুণ অফিসারের চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে শত্রুপক্ষের ডেরায় মিশন চলাকালীন নিখোঁজ হয়ে যায় তাঁর যুদ্ধবিমান। তাঁর স্ত্রী-র ভূমিকায় দেখা যাবে সারা-কে। উল্লেখ্য, বলি-নায়িকা জাহ্নবী কাপুরের প্রেমিক শিখর পাহাড়িয়ার ভাই বীর। পাশাপাশি এইমুহূর্তে পর্দার বাইরে সারা আলি খানের সঙ্গে বর্তমানে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে।
এদিন ‘স্কাই ফোর্স’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অক্ষয়কে প্রশ্ন করা হয়, ২০২৪টা খুব খারাপ গিয়েছে, তাই ২০২৫-এর থেকে কী প্রত্য়াশা করছেন? উত্তরে অক্ষয় বলেন, আমি একটা নতুন বছরের অপেক্ষায় ছিলাম। তবে এমন নয় যে এটা আমার সঙ্গে প্রথমবার ঘটেছে, এটা আমার সঙ্গে আগেও ঘটেছে। তবে বিফল হলে আমি নিজেই নিজেকে বলি, পরিশ্রম করতে থাকো, আরও পরিশ্রম করতে হবে।’অক্ষয় এক্স হ্যান্ডেলে ছবির এই ঝলকের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘এই প্রজাতন্ত্র দিবসে, এক বীরত্বপূর্ণ আত্মত্যাগের অকথিত কাহিনীর সাক্ষী থাকুন – ভারতের প্রথম এবং সবচেয়ে মারাত্মক যুদ্ধবিমান হামলার কাহিনি। মিশন ‘স্কাই ফোর্স’, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৪ জানুয়ারি।’
This Republic Day, witness the untold story of a heroic sacrifice - the tale of India’s first and deadliest airstrike.
— Akshay Kumar (@akshaykumar)
Mission #SkyForce ✈ - In Cinemas 24th January 2025.#SkyForceTrailer out now.
???? - https://t.co/6OV1SIRzEOTweet by @akshaykumar
আগামী ২৫ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে ‘স্কাই ফোর্স’। চলতি বছরে ‘স্কাই ফোর্স’ ছাড়াও ‘হাউসফুল ৫' এবং ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর মতো ছবিতেও দেখা যাবে অক্ষয়কে।
















