আজকাল ওয়েবডেস্ক: ২০২৬-এ বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি। প্রত্যেকটি রাজনৈতিক দলই নিজেদের প্রচার সারছেন। বাংলার নববর্ষের সমস্ত দলই প্রচার করেন। নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী নেতৃত্বে উত্তর কলকাতার ৪ প্রার্থীকে নিয়ে মেগা রোড শো করেন। উত্তর কলকাতার শ্যামপুকুর মানিকতলা চৌরঙ্গী জোড়াসাঁকো এই চার বিধানসভার প্রার্থীদের নিয়ে মিছিল করে। প্রথমে শুভেন্দু অধিকারী ফিরিঙ্গি কালীবাড়িতে পুজো দিয়ে কলেজ স্ট্রিট হয়ে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন। কলেজ স্ট্রিট এলাকায় হেঁটে জনসংযোগ করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বাংলাতে বাঁচাতে হবে। বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য ধরে রাখতে হলে বিজেপি সরকারকে ক্ষমতায় আনতে হবে।
নববর্ষের প্রচারে বিজেপির রোড শো উত্তর কলকাতায়















