আজকাল ওয়েবডেস্ক: ভোট দিতে গিয়ে দেখেন ভোট হয়ে গেছে। কারা দিল এই ভোট তা নিয়ে দুশ্চিন্তায় বিডিও অফিসে নির্বাচনের কাজে যুক্ত সমস্ত গাড়িচালকরা। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরে নির্বাচনে একাধিক গাড়ি ভাড়া নেওয়া হয়েছে। আর সেই গাড়ির চালকরা যখন নিজেদের বুথে ভোট দিতে যান জানতে পারেন তাদের ভোট হয়ে গেছে। কারা দিল তাদের এই ভোট তা এখনও জানেন না তারা। তারই প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়কের উপর বিক্ষ প্রদর্শন করতে শুরু করল সমস্ত চালকরা। তাদের দাবি অবিলম্বে তাদের ভোটের ব্যবস্থা করতে হবে না হলে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হওয়ার হুমকি দিয়েছে। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিজেপি প্রার্থী সাধন ঘোষ। তিনি সরাসরি কৃষ্ণনগর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের ওপর গোটা দোষ চাপিয়েছেন।


অন্যদিকে জয়নগরের প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডলও নিজের ক্ষোভ উগরে দিয়েছেন কমিশনের বিরুদ্ধে। তিনি বলেন, "গৃহে উপস্থিত থেকেও ভোট দিতে পারছিনা। সৌজন্যে নির্বাচন কমিশন এবং ট্রাইব্যুনাল। সর্বশেষ ২৭ এপ্রিল রাতে প্রকাশিত ১৪৬৮ জনের অতিরিক্ত তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি।" তিনি দক্ষিণ হাওড়া বিধানসভার ভোটার। 

&t=26s