আজকাল ওয়েবডেস্ক: সোমবার সকালে জলপাইগুড়ি জেলার এসসি ওবিসি সেলের সভাপতি তথা সদর জলপাইগুড়ি বিধানসভার এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসের সঙ্গে একেবারে যেন অ্যাকশন মোডে দেখা গেল রাজগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের তরফে মনোনীত প্রার্থী স্বপ্না বর্মনকে। 

স্বপ্নার তৃণমূলে যোগদান ও পরবর্তীতে বিধানসভার সিটে টিকিট দিতেই একদিকে যেমন দলীয় কোন্দল দেখা যায়, অন্যদিকে আইনি জটিলতা এমনকি কোর্টের দ্বারস্থও হতে হয় এই তরুণ তুর্কি তৃণমূল প্রার্থীকে। আইনি জটিলতা কেটে যাওয়ায় কৃষ্ণ দাস ও স্বপ্না বর্মনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সংবাদ মাধ্যমে পরিষ্কার জানিয়ে দেন সোমবার বেলা ১১ টায় স্বপ্না বর্মন রাজগঞ্জ বিধানসভার জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন। 

&t=1s

আজ সকালে জলপাইগুড়ি সদর মহকুমা কার্যালয় সেই ছবি ধরা পড়লো। কৃষ্ণদাস নিজের নির্বাচনী প্রচারের পাশাপাশি বরাবরই স্বপ্না বর্মনের সমর্থনে একের পর এক নির্বাচনী প্রচার চালিয়েছেন। আজকেও তার ব্যতিক্রম হল না। কৃষ্ণ দাসের নেতৃত্বে ব্যাপক জনসমাগম দেখা গেল স্বপ্না বর্মনের মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে। অবশেষে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিতে এলেন স্বপ্না বর্মন। 

তাঁর সমর্থনে জলপাইগুড়ি সদর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসের নেতৃত্বে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। সাধারণ মানুষের এই বাঁধভাঙা উচ্ছ্বাস ও সমর্থন রাজগঞ্জের রাজনৈতিক সমীকরণে এক নতুন মাত্রা যোগ করল। যদিও স্বপ্নার ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হওয়ায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজগঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়কে মনোনয়নপত্র জমা দেওয়ার সমস্ত রকম কাগজপত্র তৈরি রাখতে বলেছিলেন। প্রতিবেদনটি লেখাকালীন অবশ্য জলপাইগুড়ি সদর মহকুমা কার্যালয়ে খগেশ্বর রায়কে দেখা যায়নি। স্বপ্নার দাবি, এই বিধানসভা ক্ষেত্র থেকে তিনি বিপুল ভোটে জয়ী হচ্ছেন।

এদিন তিনি কেন্দ্রীয় সরকার কিংবা রেলওয়ে দপ্তরকে দোষ দিলেন না, মনোনয়নপত্র জমা করে স্বপ্না বললেন, "যা হয় ভালোর জন্যই হয়। অ্যাথলেটিক থাকাকালীন খেলার সময় পাশে ছিল বাবা। এখন রাজনীতির ময়দানে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজগঞ্জের মানুষ রয়েছে স্বপ্নার পাশে"।

 রাজগঞ্জ বিধানসভায় প্রার্থীর নাম উঠে আসার পরের থেকেই প্রচারে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা প্রতিনিয়ত নিজের ডায়েরিতে লিখে রাখছেন স্বপ্না। রাজগঞ্জের মানুষের আশীর্বাদ রয়েছে বিপুল ভোটে জেতার ব্যাপারে  আশাবাদী তৃণমূল প্রার্থী তরুণ তুর্কি স্বপ্না বর্মন। তবে এদিন মনোনয়নপত্র জমা করার পর বিগত দিনগুলিতে তার নাম করে যে ধরনের খবর সম্প্রচারিত হয়েছিল তাতে তিনি কিছুটা তিথিবিরক্ত। 

সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে অনুরোধ জানিয়েছেন জেনে বুঝে খবর করার। সব মিলিয়ে এই মুহূর্তে রাজগঞ্জে তারকা প্রার্থীর প্রচারে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস।। মনোনয়ন পত্র জমা দিতে স্বপ্নার  সঙ্গী ছিলেন জলপাইগুড়ি বিধানসভার প্রার্থী দাপটে তৃণমূল নেতা কৃষ্ণ দাস, তিনি সংবাদমাধ্যমের সামনে পরিষ্কার জানিয়ে দেন স্বপ্না বর্মন খেলার মাঠে ও তার অক্লান্ত পরিশ্রম ও সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটিয়ে গোটা দেশকে গর্বিত করেছিল। রাজনীতির ময়দানেও বিপুল ভোটে জয়ী হবে রাজগঞ্জের মানুষ তার পাশে আছে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ফোনে রাজগঞ্জ প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়ের নমিনেশন দেওয়া ঘিরে জল্পনা শুরু হয়েছিল। আজ সদর মহকুমা কার্যালয়ে খগেশ্বর রায়ের অনুপস্থিত নিয়ে কৃষ্ণদাস পরিষ্কার জানালেন আজ সন্ধ্যায় শিলিগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভা রয়েছে সেখানে তিনি ব্যস্ত রয়েছেন।