আজকাল ওয়েবডেস্ক: সর্বোচ্চ আদালতের নির্দেশমতো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ট্রাইবুনালে যে ভোটারদের তথ্য নিষ্পত্তি হয়েছে তাদের নাম দেখা যাবে কমিশনের ওয়েবসাইটে। তবে এবিষয়ে পূর্ণ তালিকা প্রকাশ করা হবে বুধবার বিকেলে। এমনটাই কমিশন সূত্রে খবর মিলেছে। ভোটাররা তাদের এপিক নম্বর দিয়ে জানতে পারবেন তাদের নামের নিষ্পত্তি হয়েছে কিনা।


প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। এরপর বিচারাধীন তালিকায় নাম আসে ৬০ লক্ষের বেশি ভোটারদের নাম। এরপর সেই তালিকার বিচারকরা স্কুটিনি করে প্রায় ২৮ লক্ষের নাম বাদ যায়। এবং প্রকাশিত হয় বাকিদের বৈধ ভোটারের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই ২৮ লক্ষের নাম পুনর্বিবেচনার জন্য সিদ্ধান্ত হয় ট্রাইবুনালে তাদের পুনরায় আবেদন জানাতে পারবে।


 পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ এমনটাও জানানো হয় যে সমস্ত ব্যক্তির অর্থাৎ ভোটারদের নাম ট্রাইবুনালে আবেদনের মাধ্যমে নিষ্পত্তি হবে তাদের নাম প্রথম দফা এবং দ্বিতীয় দফা ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। আর সেই সমস্ত ভোটাররা ভোটদানে সক্ষম হবে প্রথম দফা কিংবা দ্বিতীয় দফায়। আর এবার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের তালিকা প্রকাশ করল। বুধবারই এই তালিকা সাধারণ মানুষ দেখতে পাবে এবং বুথ ভিত্তিক সেই তালিকা প্রকাশ করা হবে।