আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে আরও একধাপ এগিয়ে আজ ২৯শে মার্চ কলকাতার মুজফফর আহমদ ভবন থেকে প্রার্থী তালিকার পঞ্চম অংশ প্রকাশ করল বামফ্রন্ট কমিটি। আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রকাশিত এই তালিকায় মোট ৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
এবারের তালিকায় সবচেয়ে বড় চমক দেখা গেছে ইসলামপুর আসনে। ২৯-ইসলামপুর কেন্দ্রে মহম্মদ সামি খানকে প্রার্থী করে উল্লেখযোগ্য রদবদল করেছে সিপিআই(এম)। পাশাপাশি পাহাড়ি অঞ্চল ২৪-কার্শিয়াং কেন্দ্রে উত্তম শর্মা এবং ১২৩-সন্দেশখালি (এসটি) সংরক্ষিত আসনে রবীন্দ্র নাথ মাহাতোকে মনোনীত করা হয়েছে।
বামফ্রন্টের শরিক দল আরএসপি দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে—৬৯-ভরতপুর থেকে নাওফেল মহম্মদ সফিউল্লা এবং ২১৪-ভগবানপুর কেন্দ্র থেকে প্রতিভা রানী কর শাসমল প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া পূর্ব মেদিনীপুরের ২০৭-নন্দকুমার ও ২০৮-মহিষাদল কেন্দ্রে যথাক্রমে চন্দন মাইতি ও পরিতোষ পট্টনায়কের নাম ঘোষণা করা হয়েছে।
নির্বাচনের ঠিক মুখে এই দফায় দফায় প্রার্থী ঘোষণা বাম শিবিরের রণকৌশলের অংশ বলেই মনে করছে রাজনৈতিক মহল।














